ফাতেহ ডেস্ক
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে প্রাণহানির সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
তারা জানায়, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৫০ হাজার ২১০ জন। মারা গেছেন ১ লাখ ৩৭৬ জন। চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ৬৮ হাজার ৬৬৯ জন।
এদের মধ্যে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। শেষ তথ্য পাওয়া পর্যন্ত তা ১৮ হাজার ৮৪৯।
বাংলাদেশে শুক্রবার পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪২৪। আর মৃত্যু বেড়ে হয়েছে ২৭।
-এ
The post করোনায় প্রাণহানি ১ লাখ ছাড়াল appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2RtQPtr
No comments:
Post a Comment