Thursday, April 9, 2020

কুর্মিটোলা হাসপাতালে পুলিশ সদস্যের মৃত্যু

ফাতেহ ডেস্ক

দেশব্যাপী চলছে করোনা আতঙ্ক। এর মধ্যেই ডায়াবেটিস ও কিডনির জটিলতা নিয়ে গতকাল বুধবার রাতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক পুলিশ কনস্টেবল মৃত্যুবরণ করেছেন। তিনি মাদারীপুরে কর্মরত ছিলেন।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আবদুল হান্নান বলেন, গত মঙ্গলবার শিবচরে ডিউটি দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হয়।

এরপর অবস্থার অবনতি হলে ওইদিনই ওই পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার রাত দেড়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

জেলার সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আবির হোসেন বলেন, তার নমুনা সংগ্রহ করা হয়েছে। কিন্তু করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা এখনো জানা যায়নি। তবে তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনির জটিলতায় ভুগছিলেন।

জানা যায়, ২৬ বছর বয়সী ওই পুুলিশ কনস্টেবলের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়।

-এ

The post কুর্মিটোলা হাসপাতালে পুলিশ সদস্যের মৃত্যু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3aWr0cR

No comments:

Post a Comment