ফাতেহ ডেস্ক
চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে রমজানের বাকি ১১ দিনের মতো। কয়েকদিন ধরেই জল্পনা চলছিলো- দেশটিকে জামাতে তারাবি হবে কি হবে না। এমন আলোচনার মাঝে আসন্ন রমজান মাসে সৌদি আরবের মসজিদগুলোতে জামাতে তারাবির নামাজ আদায় স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো ঘোষণা আসেনি। ধারণা করা হচ্ছে, প্রধান দুই মসজিদে সীমিত আকারে তারাবির জামাত চালু থাকবে, অন্য মসজিদে জামাত অনুষ্ঠিত হবে না।
রোববার (১২ এপ্রিল) দেশটির সৌদি ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে গালফ নিউজ এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে, আসন্ন রমজান মাসে তারাবির নামাজ কেবল ঘরেই আদায় করা হবে। কারণ করোনাভাইরাস শেষ না হওয়া পর্যন্ত মসজিদে নামাজের স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে না।
সৌদি মন্ত্রী ডক্টর আবদুল লতিফ আলে শেখ বলেন, তারাবির নামাজ স্থগিতের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ ছিলো- পাঁচ ওয়াক্ত নামাজের জামাত স্থগিত করা। পরিস্থিতির কারণে আমার সেটা করতে বাধ্য হয়েছি। উমরাও বন্ধ রাখা হয়েছে। আমরা আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করি, তিনি যেন বাড়িতে আমাদের তারাবির নামাজ কবুল করেন। নামাজের পাশাপাশি আমরা নিজেদের সুস্থতার জন্যেও আল্লাহর কাছে প্রার্থনা করবো।
এছাড়া কারও জানাজায় পাঁচ থেকে ছয়জনের বেশি অংশগ্রহণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, গণজমায়েত এড়াতেই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।
এদিকে দ্য ইকোনোমিক টাইমসের খবরে বলা হয়েছে, রোববার সৌদি আরব করোনাভাইরাসের বিস্তার মোকাবেলায় সারাদেশে কারফিউয়ের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছে।
গত সপ্তাহে সৌদি আরবের অধিকাংশ প্রধান শহরে পুরো চব্বিশ ঘন্টার লকডাউন জারি করা হয়। অন্য শহরগুলোতে দুপুর থেকে ভোর পর্যন্ত কারফিউ জারি রয়েছে।
মরণঘাতী করোনাভাইরাসে সৌদি আরবে এখন পর্যন্ত চার হাজার ৪৬২ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫৯ জনের।
-এ
The post সৌদি আরবে জামাতে তারাবি স্থগিত! appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3b5nqgQ
No comments:
Post a Comment