Thursday, April 9, 2020

দাদীর মৃত্যুর পর ২ শিশুও করোনায় আক্রান্ত

ফাতেহ ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দাদীর মৃত্যুর পর সাত ও চার বছর বয়সী ২ শিশু আক্রান্ত হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে দাদীর মৃত্যুর পর কুমিল্লার বুড়িচং উপজেলায় দুই ছেলে শিশু করোনায় আক্রান্ত হয়েছে। তাদের একজনের বয়স সাত বছর ও অন্যজনের বয়স চার বছর।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ও কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. মো.শাহাদাত হোসেন।

জানা যায়, ঢাকায় করোনায় আক্রান্ত হয়ে ওই দুই শিশুর দাদী সাহেদা খাতুন (৬৫) ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান। পরে, শিশুদের বাবা সোমবার কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের জিয়াপুর গ্রামে চলে আসেন। এরপরই, মঙ্গলবার গ্রামের দু’টি বাড়ি লকডাউন ঘোষণা করে প্রশাসন।

সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের জিয়াপুর গ্রামের ব্যবসায়ী পরিবার নিয়ে ঢাকার খিলক্ষেত এলাকায় বসবাস করেন। তার মায়ের করোনা উপসর্গ দেখা দেয়ায় গত রবিবার তাকে প্রথমে ঢাকার একটি প্রাইভেট হাসপাতাল ভর্তি করা হয়। পরে, একই দিন রাতে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়। মৃতের শরীর থেকে নেয়া আলামত পরীক্ষায় করোনার উপস্থিতি নিশ্চিত হওয়া যায়।

কুমিল্লা ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন জানান, পরিবারের সদস্যদের নমুনা আইডিসিআরে পাঠালে দুই শিশুর করোনার রিপোর্ট পজেটিভ আসে। তাদের বাড়িতে রেখে এখন চিকিৎসা দেয়া হবে।

বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরুল হাসান জানান, বুড়িচংয়ের জিয়াপুরের ওই পরিবারে ছয়জনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে দুইটি শিশুর করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। জিয়াপুর গ্রামটি লকডাউন করা হয়েছে।

-এ

The post দাদীর মৃত্যুর পর ২ শিশুও করোনায় আক্রান্ত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2V7Nv80

No comments:

Post a Comment