Friday, December 31, 2021

২০২২ সালে করোনাভাইরাসের মহামারি শেষ হবার প্রত্যাশা

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, তিনি আশা করছেন, ২০২২ সালে করোনাভাইরাসের মহামারি হার মানবে। তবে এ জন্য বেশ কিছু শর্ত উল্লেখ করেছেন তিনি। এর মধ্যে একটি হলো, করোনার সংক্রমণ রোধে দেশগুলোকে এক সঙ্গে কাজ করতে হবে।

যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, খ্রিষ্টীয় নতুন বছরের শুরুতে একটি বিবৃতি দিয়েছেন ডব্লিউএইচওর প্রধান। এতে তিনি টিকা নিয়ে জাতীয়তাবাদী আচরণ ও টিকার মজুতের বিষয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছেন।

চীনের হুবেই প্রদেশের উহানে প্রায় দুই বছর আগে করোনাভাইরাস শাক্ত হয়েছিল। অর্থাৎ শনাক্ত হওয়ার দুই বছর পর করোনার বিদায় নিয়ে কথা বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তিনি যখন করোনার পরাজিত হওয়ার কথা বলছেন তখন বিশ্বজুড়ে প্রায় ২৯ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ৫৫ লাখ মানুষ।

এই যখন পরিস্থিতি তখন বিশ্বজুড়ে খ্রিষ্টীয় নতুন বছর উদ্‌যাপন করা হচ্ছে। তবে করোনার কারণে দেশে দেশে এই উদ্‌যাপনের ওপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জনসমাগম যাতে না হয় সেই আহ্বান জানানো হচ্ছে।

তবে একই সঙ্গে সতর্কবার্তাও দিয়েছেন তেদরোস আধানম। তিনি বলেন, টিকার ক্ষেত্রে যে অসমতা রয়েছে তা বজায় থাকলে ভাইরাসের নতুন ধরন আসার ঝুঁকি বাড়বে। তিনি আরও বলেন, ‘আমরা যদি এই অসমতা থেকে বেরিয়ে আসতে পারি তবে করোনার মহামারি বিদায় নেবে।’

The post ২০২২ সালে করোনাভাইরাসের মহামারি শেষ হবার প্রত্যাশা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/31i9xw8

Tuesday, December 28, 2021

ওমিক্রন ঠেকাতে দিল্লিতে রাত্রিকালীন কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক:

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার ঠেকাতে ভারতের রাজধানী নয়া দিল্লিতে রাত্রিকালীন কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত উদ্বেগজনক এই ভ্যারিয়েন্টের বিস্তার রোধে দিল্লিতে ‘হলুদ সতর্কতা’ হিসেবে নতুন করে একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বিধিনিষেধ অনুযায়ী দিল্লির বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে অর্ধেক কর্মী নিয়ে কাজ করতে হবে, দোকানপাট ও শপিংমলগুলো জোড়-বিজোড় তারিখের ভিত্তিতে খোলা থাকবে আর বিয়েতে ২০ জনের বেশি মানুষ অংশ নিতে পারবে না। মঙ্গলবার থেকে নতুন বিধিনিষেধ কার্যকর হবে বলে জানা গেছে।

The post ওমিক্রন ঠেকাতে দিল্লিতে রাত্রিকালীন কারফিউ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/32uscW4

সম্প্রতি চুরি-ছিনতাই বেড়েছে : ডিবি প্রধান

ফাতেহ ডেস্ক:

করোনাকালীন রাজধানীতে অনেক দিন সবকিছু বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে সব খুলে দেওয়া হয়। লকডাউন উঠে গেলে হঠাৎ করে বেড়ে যায় মানুষের চলাচলও। এতে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ছিনতাইয়ের ঘটনা। এই বিষয়গুলো অস্বীকার করার কিছু নেই।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এসব কথা বলেন।

তিনি বলেন, বাসা-বাড়ি ও মার্কেটের আশপাশে ব্যক্তিগত উদ্যোগে সিসিটিভি ক্যামেরা লাগালে ছিনতাই ও চুরির ঘটনা কমে আসবে। আমরা ডিএমপি থেকেও রাজধানীর বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি।

হাফিজ আক্তার বলেন, যেকোনো ঘটনা ঘটলেই ডিবি চেষ্টা করে এটা শনাক্ত করতে। আগের চেয়ে ডিবি অনেক ডিজিটাল প্ল্যাটফর্মে সক্ষমতা ও ডাটা এনালাইসিস কার্যক্রম বৃদ্ধি করেছে।

এই কর্মকর্তা আরও বলেন, যখনই ঘটনা ঘটে, তৎক্ষণাৎ যদি স্থানীয় থানায় কিংবা ডিবিতে জানানো হয় তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। সাম্প্রতিক সময়ে ছিনতাই বেশি হলেও আমরা সঙ্গে সঙ্গে এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।

The post সম্প্রতি চুরি-ছিনতাই বেড়েছে : ডিবি প্রধান appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3evlgKK

Monday, December 27, 2021

সু চির বিরুদ্ধে দুই মামলার রায় স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকিটকি আমদানি ও ব্যবহারের অভিযোগে করা দুই মামলার রায় সোমবার স্থগিত করেছে সেনাশাসিত দেশটির একটি আদালত।

এক আইনি কর্মকর্তার মতে, ১০ জানুয়ারি পর্যন্ত মামলার রায় বিলম্ব করার কোনো কারণ জানায়নি আদালত। তবে শাস্তি হতে পারে এই ভয়ে নিজের নাম না প্রকাশের ওপর জোর দেন এই কর্মকর্তা।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী এবং এর ফলে দ্বিতীয় বারের মতো সরকার গঠন করতে পারেনি নির্বাচনে জয়ী সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। এরপর থেকে ৭৬ বছর বয়সী নোবেল বিজয়ী সু চির বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের করা হয়। আর এসব মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হলে তার ১০০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে।

এর আগে ৬ ডিসেম্বর উসকানি ও করোনাভাইরাসের বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করে সু চিকে চার বছরের কারাদণ্ড দিয়েছিল দেশটির একটি বিশেষ আদালত। তবে রায়ের কয়েক ঘণ্টা পর সামরিক সরকারের প্রধান জ্যৈষ্ঠ জেনারেল মিন অং হ্লাইং তা অর্ধেক কমিয়ে দেন।

সামরিক সরকার তাকে অজ্ঞাত স্থানে আটক রেখেছে এবং সরকারি টেলিভিশন জানিয়েছে, সেখানে তিনি সাজা কাটছেন। সু চির এ বিচার কার্যক্রম গণমাধ্যম ও দর্শকদের দেখার সুযোগ দেয়া হয়নি। এছাড়া এই নেত্রীর পক্ষের আইনজীবীদেরও গণমাধ্যমে তথ্য প্রদানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সূত্র : এপি/ইউএনবি

The post সু চির বিরুদ্ধে দুই মামলার রায় স্থগিত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/32DMTPc

অধিকৃত গোলানে বসতির সংখ্যা দ্বিগুন করবে ইজরাইল

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেত জানিয়েছেন, ইসরাইল অধিকৃত সিরিয়ার ভূখণ্ড গোলান মালভূমিতে বসতির সংখ্যা দ্বিগুন করা হবে। এই লক্ষ্যে তার সরকার কয়েক লাখ ডলারের পরিকল্পনা করেছে।

রোববার গোলানে মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে তিনি এই তথ্য জানান।

বেনেত বলেন, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এই ভূখণ্ডের ওপর ইসরাইলের সার্বভৌমত্বের স্বীকৃতি এবং নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এখনই ইসরাইলের এই অবস্থানের বিরোধিতা না করার পরিপ্রেক্ষিতেই ইসরাইল এই অঞ্চলে বিনিয়োগ করছে।

তিনি বলেন, ‘এটিই আমাদের জন্য সময়। এটিই গোলান মালভূমির জন্য সময়। বসতি স্থাপন করার সুযোগ নিয়ে দীর্ঘ ও অচল কয়েক বছরের পর, আজ আমাদের লক্ষ্য হলো গোলান মালভূমিতে ইসরাইলের বসতি দ্বিগুন করা।’

নতুন পরিকল্পনায় পাঁচ বছরের মধ্যে ইসরাইলি বসতি স্থাপনকারীদের জন্য সাত হাজার তিন শ’ নতুন ঘর তৈরি করা হবে।

১৯৬৭ সালের জুনে ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধের সময় সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি অঞ্চল দখল করে নেয় ইসরাইল। পরে ১৯৮১ সালে অঞ্চলটিকে ইসরাইলের সাথে সংযুক্ত করে নেয়ার ঘোষণা দেয় দেশটি।

গোলান মালভূমি ১৯৬৭ সালে ইসরাইলের দখলে যাওয়ার পর অঞ্চলটির কুনেইতরা ও ফিক শহরসহ ১৩৭টি গ্রাম ও ১১২টি ফার্ম থেকে এক লাখ ৩১ হাজার সিরিয়ান আরবকে ওই অঞ্চল থেকে বহিস্কার করা হয়।

বর্তমানে মাত্র চারটি গ্রামে ২০ হাজার সিরিয়ান আরব বাস করছেন।

ইসরাইলের সাথে এই ভূখণ্ড সংযুক্ত করার পর থেকে বিভিন্ন সময়ই ইসরাইলি ইহুদিদের এই অঞ্চলে বসতি গড়ে দেয়া হয়।

বর্তমানে গোলান মালভূমিতে ৩০ এর বেশি বসতিতে অন্তত ২৫ হাজার ইসরাইলি বসতি স্থাপনকারী বাস করছে।

জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় গোলান মালভূমির ওপর ইসরাইলের অধিকারকে ‘অবৈধ দখলদারিত্ব’ হিসেবে বিবেচনা করে আসছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীন যুক্তরাষ্ট্র ২০১৯ সালে প্রথম গোলান মালভূমিকে ইসরাইলের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়।

সূত্র : আলজাজিরা ও মিডল ইস্ট আই

দেখুন:
মধ্যপ্রাচ্য সিরিয়া গোলান মালভূমি ইসরাইল ইসরাইলি বসতি নাফতালি বেনেত
আরো সংবাদ
গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর সামরিক মহড়া
সানায় হাউছিদের ঘাঁটিতে সৌদি জোটের বিমান হামলা
ফিলিস্তিনে ইসরাইলি সেনাদের গুলিবর্ষণ, অসংখ্য ফিলিস্তিনি আহত
আরো একটি মার্কিন নির্মিত ড্রোন ভূপাতিত করল ইয়েমেনি সেনারা
ইরানি কূটনীতিকদের ভ্রমণে ভিসা দেবে সৌদি আরব
দক্ষিণ ইরানে সড়ক দুর্ঘটনা, ১০ ব্যক্তি নিহত
premium cement
সর্বশেষ
জনপ্রিয়
নির্বাচিত
ওসমানী বিমানবন্দরে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৪
বিপিএল ড্রাফট : যেমন হলো মোস্তাফিজের কুমিল্লা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় অধ্যাপক ফারুক আর নেই
ছাত্রীর সঙ্গে অনৈতিক আচরণ, প্রধান শিক্ষক গ্রেফতার
ক্রিস গেইল বরিশালের হয়ে বিপিএল মাতাবেন
বরগুনায় ৭ দফা দাবিতে লঞ্চ যাত্রীদের মানববন্ধন
ধর্ষণেরও কারণ আছে ! জানালেন মূলহোতা আশিক
মাহমুদউল্লাহ-মাশরাফি-তামিম ত্রিরত্ন ঢাকাতে
খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরানোর চক্রান্ত হচ্ছে : রিজভী
চকরিয়ায় দুই ইউপি নির্বাচনে জয়ী জামায়াত প্রার্থী
অস্ট্রেলিয়ায় ওমিক্রনে প্রথম রোগীর মৃত্যু
সকল

Nayadiganta
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) থেকে সারাদেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া। সোমবার (২৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এইডস নিয়ে করা এক জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

এদিকে, বুস্টার ডোজ পেতে পুরো প্রক্রিয়া সম্পর্কে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহামেদুল কবীর সাংবাদিকদের জানান, আগামীকাল থেকে ঢাকায় বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। পর্যায়ক্রমে বুস্টার ডোজ সারাদেশে দেওয়া হবে। কয়টা সেন্টারে দেওয়া হবে তা সন্ধ্যার মধ্যে বলা হবে বলে জানান তিনি।

এছাড়া যাদের টিকা দেওয়া হবে তাদের কাছে এসএমএস যাবে বলে জানান স্বাস্থ্য অধিদফতরের এই অতিরিক্ত মহাপরিচালক।

কাদের কাছে এসএমএস যাবে প্রশ্নের জবাবে তিনি জানান, যারা ইতোমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন, দুই ডোজ টিকা নেওয়ার সময় যাদের ছয় মাস পার হয়েছে, ঝুঁকিপূর্ণ, যাদের বয়স ষাটোর্ধ্ব এবং যারা ফ্রন্টলাইনার তাদের কাছে এই এসএমএস যাবে।

 

The post অধিকৃত গোলানে বসতির সংখ্যা দ্বিগুন করবে ইজরাইল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3puFLgP

দেশে মঙ্গলবার থেকে শুরু করোনার বুস্টার ডোজ

ফাতেহ ডেস্ক:

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) থেকে সারাদেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া। সোমবার (২৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এইডস নিয়ে করা এক জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

এদিকে, বুস্টার ডোজ পেতে পুরো প্রক্রিয়া সম্পর্কে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহামেদুল কবীর সাংবাদিকদের জানান, আগামীকাল থেকে ঢাকায় বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। পর্যায়ক্রমে বুস্টার ডোজ সারাদেশে দেওয়া হবে। কয়টা সেন্টারে দেওয়া হবে তা সন্ধ্যার মধ্যে বলা হবে বলে জানান তিনি।

এছাড়া যাদের টিকা দেওয়া হবে তাদের কাছে এসএমএস যাবে বলে জানান স্বাস্থ্য অধিদফতরের এই অতিরিক্ত মহাপরিচালক।

কাদের কাছে এসএমএস যাবে প্রশ্নের জবাবে তিনি জানান, যারা ইতোমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন, দুই ডোজ টিকা নেওয়ার সময় যাদের ছয় মাস পার হয়েছে, ঝুঁকিপূর্ণ, যাদের বয়স ষাটোর্ধ্ব এবং যারা ফ্রন্টলাইনার তাদের কাছে এই এসএমএস যাবে।

 

The post দেশে মঙ্গলবার থেকে শুরু করোনার বুস্টার ডোজ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3puXUeD

বাংলাদেশ ২০৩৬ সালে বিশ্বের ২৪তম বৃহৎ অর্থনীতি হবে

ফাতেহ ডেস্ক:

অর্থনৈতিক বিকাশের বর্তমান ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০৩৬ সাল নাগাদ বিশ্বের ২৪তম বৃহৎ অর্থনীতি হবে। যুক্তরাজ্যের অর্থনৈতিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চের (সিইবিআর) সর্বশেষ প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। ‘ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল ২০২২’ শীর্ষক প্রতিবেদনটি শনিবার রাতে প্রকাশিত হয়।

এতে মূলত সামনের বছর এবং আগামী ১৫ বছরে বিশ্বের কোন দেশের অর্থনীতি কী হারে বাড়বে, এরই পূর্বাভাস দেওয়া হয়েছে। সিইবিআর প্রতিবছর এই রিপোর্ট প্রকাশ করে। এটি সংস্থাটির ১৩তম প্রতিবেদন। প্রতিবেদন অনুযায়ী, আর মাত্র ৮ বছর পরেই চীন হবে বিশ্বের বৃহত্তম অর্থনীতি। ২০৩১ সালে ভারত হবে তৃতীয়। আর এ সময় দ্বিতীয় হবে যুক্তরাষ্ট্র, জার্মানি চতুর্থ ও জাপান পঞ্চম। ২০২২ সালে প্রথমবারের মতো বিশ্ব অর্থনীতি ডলারে একশ ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে।

সিইবিআর বলছে, বাংলাদেশ এখন বিশ্বের ৪২তম বৃহৎ অর্থনীতির দেশ। ২০২২ সালে বাংলাদেশের অবস্থান হবে ৪১তম, ২০২৬ সালে ৩৪তম ও ২০৩১ সালে ২৯তম। ২০৩৬ সাল নাগাদ ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বহু ধাপ ওপরে উঠে হবে ২৪তম অর্থনৈতিক শক্তি। অর্থাৎ আগামী ১৫ বছরে বাংলাদেশের অর্থনীতি ১৮ ধাপ এগিয়ে যাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ করোনাভাইরাসের মধ্যেও কিছুটা অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে, সামনের বছরগুলোয় বাংলাদেশে ধারাবাহিক এবং জোরালো অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন হবে বলে জানিয়েছে সিইবিআর।

সিইবিআর বলছে, এক দশক ধরে বাংলাদেশ বিশ্বে অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। এর পেছনে কয়েকটি বিষয় কাজ করেছে। এর মধ্যে রয়েছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট, পোশাক খাতের মাধ্যমে ব্যাপক রপ্তানি আয় বৃদ্ধি, স্থিতিশীল ক্ষুদ্র ও মাঝারি অর্থনীতি, চীনসহ বিভিন্ন দেশের বিনিয়োগ ও তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়ন।

 

The post বাংলাদেশ ২০৩৬ সালে বিশ্বের ২৪তম বৃহৎ অর্থনীতি হবে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3sJxeIO