Tuesday, January 5, 2021

করোনার উৎপত্তি: বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তে বাধা দিচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের বিরুদ্ধে করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে তদন্তে বাধা দেয়ার অভিযোগ তুলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

দেশটির হুবেই প্রদেশের উহানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দলের যাওয়ার কথা থাকলেও প্রবেশের অনুমতি দেয় নি বেইজিং। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রেয়েসাস।

এদিকে, যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে মৃত্যু আবারও ৩ হাজার ছাড়িয়েছে। আর একদিনে শনাক্ত হয়েছে সোয়া ২ লাখের বেশি। যুক্তরাজ্যে গেল সপ্তাহে প্রতি ৫০ জনে একজন করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যা বিভাগ। দেশটিতে আজ থেকে আবারও কঠোর লকডাউন জারি করা হবে।

The post করোনার উৎপত্তি: বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তে বাধা দিচ্ছে চীন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2XhMUSE

No comments:

Post a Comment