Sunday, January 10, 2021

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না তুরস্ক: এরদোগান

ফাতেহ ডেস্ক:

তুরস্ক কখনই গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

আজ রোববার ‘সাংবাদিক দিবস’ উপলক্ষে এক বার্তায় তিনি এ কথা জানান।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, সরকার কখনই গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না। কাজেই সাংবাদিকদের উচিত জনগণকে সঠিক তথ্য সম্পর্কে অবহিত করা এবং গণতন্ত্রে অবদান রাখার দায়িত্ব পালন করা।

সাংবাদিকদের অধিকারকে সম্মান জানাতে ১৯৬১ সাল থেকে প্রতি বছর ১০ জানুয়ারি ‘সাংবাদিক দিবস’ পালন করে আসছে তুরস্ক।

জনগণের খবরের অধিকার নিশ্চিত করার জন্য গণমাধ্যম গণতন্ত্রের একটি অপরিহার্য উপাদান উল্লেখ করে রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, সমাজের গুরুত্বপূর্ণ প্রয়োজন মেটাতে সাংবাদিকদের গণতান্ত্রিক ও নৈতিক দায়িত্ব রয়েছে।

নতুন গণমাধ্যমগুলো সম্পর্কে তিনি বলেন, মিডিয়া চ্যানেলগুলো সাংবাদিকতার নামে যে সংবাদ দেয়, সেখানে পেশাদার নীতিগুলো এবং প্রেস নীতি অনুসরণ করা উচিত।

আজকের বিশ্বে তথ্যের গতি বহুলাংশে বেড়েছে। ফলে সঠিক ও সৎ প্রতিবেদনের বোঝাপড়া আগের চেয়ে মূল্যবান। সুতরাং মিথ্যাবাদী এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সত্যের সংগ্রামে সাংবাদিকদেরও বড় দায়িত্ব রয়েছে, যোগ করেন প্রেসিডেন্ট।

এ সময় মহামারি করোনাভাইরাসের সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা করেন এবং বর্তমানে যারা কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী এই নেতা।

The post গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না তুরস্ক: এরদোগান appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3hYYOKV

No comments:

Post a Comment