Wednesday, January 6, 2021

অধিকৃত ফিলিস্তিনে করোনা টিকা দিতে ইজরাইলকে আহ্বান অ্যামেনেস্টির

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের দখলকৃত গাজা ও পশ্চিম তীরে করোনাভাইরাসের টিকা দিতে ইজরাইলকে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্ট্রি ইন্টারন্যাশনাল। বুধবার সংস্থাটির পক্ষ থেকে আন্তর্জাতিক আইন মেনে তাদের টিকা দিতে আহ্বান জানানো হয়। খবর আরব নিউজ।

ফিলিস্তিনের কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম তীরে ২৮ লাখ ফিলিস্তিনি বসবাস করছে, তারা ইজরাইলের কাছে প্রকাশ্যে কোনো সহযোগিতা চাননি। জাতিসংঘ সমর্থিত কোভ্যাক্স এর মাধ্যমে পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের টিকা দেয়া হবে।

এদিকে গাজা উপত্যাকা নিয়ন্ত্রণকারী হামাসের টিকা প্রয়োগ প্রচেষ্টায় ইজরাইলের সঙ্গে সমন্বয় হওয়ার সম্ভাবনাই নেই।

উল্লেখ্য, গাজা উপত্যকায় প্রায় ২০ লাখ ফিলিস্তিনির বসবাস।

The post অধিকৃত ফিলিস্তিনে করোনা টিকা দিতে ইজরাইলকে আহ্বান অ্যামেনেস্টির appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2XhxI8d

No comments:

Post a Comment