ফাতেহ ডেস্ক:
করোনাভাইরাসের টিকা নিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মান কোম্পানি বায়োএনটেক উদ্ভাবিত কোভিড-১৯ এর টিকার প্রথম ডোজ নিয়েছেন বলে খবর দিয়েছে দেশটির গণমাধ্যম।
আরব নিউজের খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার দেশটির নিয়াম শহরে তিনি টিকা নেন সৌদি বাদশাহ। টিকা নেওয়ায় বাদশাহকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ।
তিনি বলেছেন, করোনার মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশের নাগরিক ও দেশটিতে অবস্থানরত বাসিন্দাদের স্বার্থে সব ধরনের সহায়তা দিয়ে আসছেন বাদশাহ সালমান।
সৌদি স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, কোভিড-১৯ প্রতিরোধে বাদশাহ সালমান আজ (শুক্রবার) ভ্যাকসিন নিয়েছেন। সৌদি আরবের নীতি যে- চিকিৎসার আগে প্রতিরোধ- তার প্রমাণ বাদশাহর টিকা প্রয়োগ।
এর আগে গত ২৫ ডিসেম্বর সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেন।
প্রসঙ্গত, উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রথম বাহরাইন ফাইজারের টিকা প্রয়োগের অনুমোদন দেয়। এর পর সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবও এ টিকাটির ব্যবহারের অনুমোদন দেয়।
The post টিকা নিলেন সৌদি বাদশাহ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/35nvcSc
No comments:
Post a Comment