ফাতেহ ডেস্ক:
২০২০ সালের এইচএসসি ও সমমানের ফল প্রকাশের অধ্যাদেশ অনুমোদনের খসড়া আগামীকাল সোমবার মন্ত্রিসভায় উত্থাপিত হবে। বৈঠক শেষে এটি যাবে আইন মন্ত্রণালয়ে। এরপর খসড়াটি অনুমোদনের জন্য প্রেসিডেন্টের কাছে জমা দেয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রেসিডেন্টের কাছ থেকে অধ্যাদেশটি অনুমোদনের পর জারি করা হবে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ ফল ঘোষণা করবেন। এই পুরো কাজ দুই সপ্তাহের মধ্যেই করার চেষ্টা করছে মন্ত্রণালয়।
১লা এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনা সংক্রমণের কারণে সেটি বাতিল করা হয়। বাতিল করা হয়েছে পিইসি, জেএসসি ও সকল বার্ষিক পরীক্ষা। সকল শিক্ষার্থীই পাচ্ছেন ‘অটোপাস’। এ ব্যাপারে আরো জানা যায়, এইচএসসি’র ফলের জন্য জেএসসি-জেডিসি’র ফলাফলকে ২৫ এবং এসএসসি’র ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে ফল ঘোষিত হবে।
The post সোমবার মন্ত্রিসভায় উঠছে এইচএসসির ফল প্রকাশের অধ্যাদেশ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3bqNVA8
No comments:
Post a Comment