Sunday, January 10, 2021

ফেব্রুয়ারিতে হচ্ছে না একুশে বইমেলা

ফাতেহ ডেস্ক:

এবার ফেব্রুয়ারিতে হচ্ছে না অমর একুশে বইমেলা।

গতকাল (রোববার) সন্ধ্যায় গণমাধ্যমকে একথা জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

তিনি বলেন, এবারের বইমেলা ফেব্রুয়ারিতে হচ্ছে না। এমনকি মার্চেও হবার সম্ভাবনা নেই। তবে পরিস্থিতি বুঝে এপ্রিল বা মে মাসে আয়োজন করা হতে পারে।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২০২১ সালে অমর একুশে গ্রন্থমেলা ভার্চ্যুয়াল বা অনলাইনে করার জল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত ঠিক হয়েছে, চিরায়ত নিয়মে হবে মেলা। শেষ পর্যন্ত সেটাও যথাসময়ে হচ্ছে না।

The post ফেব্রুয়ারিতে হচ্ছে না একুশে বইমেলা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/35pvSXd

No comments:

Post a Comment