আন্তর্জাতিক ডেস্ক:
মক্কার পবিত্র কাবাঘর এবং মদিনার মসজিদে নববী খুব দ্রুতই খুলে দিতে যাচ্ছে কর্তৃপক্ষ। আর তারই অংশ হিসেবে কাবা ঘরের প্রধান প্রবেশপথ কিং আব্দুল আজিজ গেটে বসানো হয়েছে অত্যাধুনিক জীবাণুনাশক মেশিন।
উন্নত মানের এ মেশিনের মাধ্যমে ফটকে সেলফ স্যানিটাইজার স্প্রেসহ জীবাণু নির্বীজকরণ করার এবং থার্মাল ক্যামেরা দিয়ে তাপমাত্রা মাপার ব্যবস্থা থাকবে। ক্যামেরাগুলোর ৬ মিটারের মধ্যে একসাথে বেশ কয়েকজনের তাপমাত্রা মাপা, সংক্রমণ নিয়ে আগত মুসল্লিদের গতিবিধি পর্যবেক্ষণ এবং সন্দেহভাজন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শনাক্ত করার জন্য স্মার্ট স্ক্রিন ব্যবহার করা হবে।
উল্লেখ্য, এর আগে খুব শিগগিরই মক্কার মসজিদুল হারাম এবং মদিনায় মসজিদে নববী সাধারণ মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছিলেন দুই মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেখ আব্দুর রহমান আল সুদাইস।
তিনি বলেছিলেন, আমরা সবাইকে এ বিষয়ে সুসংবাদ দিতে চাই যে, ইনশাআল্লাহ শিগগিরই এই মুসিবত কেটে যাবে। আমরা আবার আমাদের সেই তাওয়াফ, সাঈর পুরোনো চেহারায় ফিরে যাব।
The post কাবা ঘরের প্রধান প্রবেশপথে বসানো হলো অত্যাধুনিক জীবাণুনাশক মেশিন appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3fxP34U
No comments:
Post a Comment