আন্তর্জাতিক ডেস্ক:
বাবরি মসজিদ ধ্বংস মামলার বিচার প্রক্রিয়া ও রায় ঘোষণার জন্য লখনৌর বিশেষ সিবিআই আদালতকে চার মাস সময় বেঁধে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। গতকাল শুক্রবার এ নির্দেশ দেয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, আগামী ৩১ আগস্টের মধ্যে বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবানী, মুরলি মনোহর জোশী, ঊমা ভারতীসহ অন্যদের বিরুদ্ধে চলা মামলার বিচারপর্ব ও রায়দান শেষ করতে হবে। করোনাভাইরাস ও লকডাউনের কারণে প্রয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিম্ন আদালতে বাবরি মসজিদ ধ্বংস মামলার শুনানি চলতে পারে।
এর আগে নয় মাসের মধ্যে মামলার শুনানি শেষ করে রায় দেওয়ার জন্য গত বছর জুলাই মাসে সিবিআই আদালতকে সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। চলতি বছরের এপ্রিল মাসের শেষে সেই মেয়াদ শেষ হয়ে গেছে। নিম্ন আদালতের বিচারক তার আগেই সময় বাড়ানোর জন্য ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেন। শেষ পর্যন্ত সিবিআই আদালতের বিচারকের আবেদন গ্রহণ করে বিচার প্রক্রিয়া শেষ করার জন্য আরো চার মাস সময় দিল সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, ১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংস মামলার শুনানি লখনৌর বিশেষ সিবিআই আদালতে চলছে।
The post বাবরি মসজিদ ধ্বংস মামলার বিচার শেষ করতে ৪ মাসের সময় দিল সুপ্রিম কোর্ট appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2We72FM
No comments:
Post a Comment