Friday, December 11, 2020

এবারের বইমেলা ভার্চুয়ালি আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে বাংলা একাডেমি

ফাতেহ ডেস্ক:

এবারের ‘অমর একুশে গ্রন্থমেলা’ ভার্চুয়ালি আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে বাংলা একাডেমি। শুক্রবার (১১ ডিসেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে এই তথ‌্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে বৈঠকে বসে মেলা আয়োজক কমিটি। ওই বৈঠকে এবারের মেলা আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। করোনার কারণে প্রকাশকদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে না। স্টল বা প্যাভিলিয়ন বরাদ্দ নিতে তাদের আগ্রহই ছিল না। গত ৭ ডিসেম্বর ছিল স্টল বরাদ্দ চেয়ে আবেদন করার শেষ সময়। গতবার যেখানে ৫৬০টি প্রতিষ্ঠান স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ নিয়েছিল, এবার তা কমে দাঁড়িয়েছে মাত্র ৮৬টিতে।

তবে বাংলা একাডেমির মহাপরিচালক বলেছেন, ‘আমরা যদি দেখি, জানুয়ারি মাসে সময় ভালো যাচ্ছে, তাহলে ফেব্রুয়ারি মাসেই আয়োজন করবো। তবে অবস্থা বিবেচনা করে ১ ফেব্রুয়ারির উদ্বোধনী তারিখ স্থগিত করলাম। এই তারিখ থেকে ভার্চুয়াল মেলার আয়োজন করা হবে। মেলা বাতিল হয়নি। শুধু বর্তমান পরিস্থিতিতে নির্ধারিত তারিখে মেলা শুরু হবে না।’

উল্লেখ‌্য, প্রতি বছর ১ ফেব্রুয়ারি শুরু হয় বাংলা একাডেমির প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে বসে ‘অমর একুশে গ্রন্থমেলা’।

The post এবারের বইমেলা ভার্চুয়ালি আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে বাংলা একাডেমি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3mhKIFb

No comments:

Post a Comment