ফাতেহ ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রে পিটার্সবার্গ ইউনিভার্সিটির এক করোনা গবেষকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গবেষক বিং লিউয়ের (৩৭) মৃত্যুর ঘটনাটি খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
করোনাভাইরাসের প্রকৃতি এবং সংক্রমণের ব্যাপারে অনেক তথ্য উদ্ঘাটন করেছিলেন বলে দাবি করেছিলেন এই গবেষক। গবেষণায় সাফল্যের পরই তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, কেউ তাকে যেকোনো দিন মেরে ফেলতে পারে বলে।
রোজ টাউনশিপে নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় বিংকে। তার শরীরে গুলির চিহ্ন ছিল। বিংয়ের গাড়ির মধ্যে আরেকজনের মৃতদেহ পাওয়া গিয়েছে। গাউ গু নামের সেই ব্যক্তির বয়স ৪৬ বছর। অনেকে মনে করছেন বিংকে গুলি করে মেরে ফেলার পর গাউ আত্মহত্যা করেছেন।
পুলিশ ধারণা করছে, বিংকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তবে এই ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
পিটার্সবার্গ ইউনিভার্সিটির মেডিসিন বিভাগের শিক্ষক বিং করোনাভাইরাসের প্রকৃতি ও সংক্রমণের ধরন নিয়ে গবেষণা করছিলেন। ভাইরাসটির আচরণ সম্পর্কে অনেক তথ্য উদ্ঘাটন করছিলেন তিনি। তবে গবেষণার কাজ শেষ করতে পারেননি।
পিটার্সবার্গ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানায়, বিংয়ের অসমাপ্ত কাজ শেষ করার জন্য যাবতীয় চেষ্টা করা হবে।
-এ
The post যুক্তরাষ্ট্রে করোনা গবেষকের অস্বাভাবিক মৃত্যু! appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3fu6enY
No comments:
Post a Comment