আন্তর্জাতিক ডেস্ক:
নাগর্নো-কারাবাখ অঞ্চলে আর্মেনিয়ার বিরুদ্ধে বিজয় অর্জন করায় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়েভকে ‘বিশ্ব পুনরুত্থান’ পুরস্কার দিয়ে সম্মানিত করেছে তুরস্ক। রোববার একটি তুর্কি ফাউন্ডেশন থেকে এ পুরস্কারটি ঘোষণা করা হয়েছে।
এক বিবৃতিতে তুর্কি বিশ্ব লেখক ও শিল্পী ফাউন্ডেশনের (তুরস্কএসভি) প্রধান ইয়াহিয়া আকেনগিন বলেন, তুরস্কের ‘বিশ্ব পুনরুত্থান আন্দোলন পুরস্কার’ ১৯৯৯ সালের ১৯ মে সাবেক প্রেসিডেন্ট মোস্তফা কামাল আতাতুর্ক প্রচলন করেছিলেন। আনাতোলিয়ান মালভূমি থেকে শুরু হওয়া এ সম্মাননা মধ্য এশীয় স্টেপস এবং ককেশাস উপত্যকায় অব্যাহত রয়েছে।
প্রায় তিন দশক আগে অঞ্চলটি দখল করে নেয়া ইয়েরেভেনের (আর্মেনিয়ার রাজধানী) বিরুদ্ধে বাকুর সাফল্য সম্পর্কে তিনি বলেন, এটি সাম্রাজ্যবাদী মানসিকতার বিরুদ্ধে পুরো তুর্কি বিশ্বের সাফল্য।
তুরস্কএসভি প্রধান বলেন, মহামারি করোনাভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অনুষ্ঠান আয়োজন করার মধ্য দিয়ে অলিয়েভকে পুরস্কারটি প্রদান করা হবে।
The post তুরস্কের ‘বিশ্ব পুনরুত্থান’ পুরস্কার পেল আজারি প্রেসিডেন্ট appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2MxnQVS
No comments:
Post a Comment