আন্তর্জাতিক ডেস্ক
স্পেনে করোনাতে আক্রান্ত বৃদ্ধাকে হাসপাতালে স্থান সংকুলান না হওয়ায় ফিরিয়ে দেয় হাসপাতাল। হাসপাতালের সামনে ক্রন্দনরত অসুস্থ বৃদ্ধার ভিডিও প্রকাশ করেছে ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল।
গত ১৭ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নিকট ছড়িযে পড়া ভিডিওতে দেখা যায়, স্পেনের মাদ্রিদ হাসপাতালের সামনে এক বৃদ্ধা হেচকি দিয়ে কাঁদছেন। করোনার সিনড্রম তার চেহারায় স্পষ্ট। বৃদ্ধাকে দেখা যায়, তিনি স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছিলেন না।
স্থান সংকুলের না হওয়ার কথা জানিয়ে বৃদ্ধাকে বাড়িতে অবস্থানের পরামর্শ দেন হাসপাতালের কর্মকর্তারা । শুধুমাত্র খুবই ঝুঁকিপূর্ণ রোগী তারা নিচ্ছেন বলে জানান।
ডেইলি মেইল আরো জানায়, ইতালি ও স্পেনের আক্রান্ত শহরগুলোর হাসপাতাল রোগীদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে। কারণ তাদের চিকিৎসা সক্ষমতা নেই। খুবই ঝুঁকিপূর্ণ না হলে হাসপালাতে না এসে বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন তারা।
ভিডিও-
The post হাসপাতালের সামনে করোনা আক্রান্ত বৃদ্ধার হৃদয় বিদারক কান্না ভাইরাল appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3ba0z3p
No comments:
Post a Comment