আন্তর্জাতিক ডেস্ক:
জাতিসংঘের অধীনস্থ আন্তর্জাতিক খাদ্য সংস্থার প্রধান ডেভিড বেজলি করোনাতে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে আনাদুলু এজেন্সি।
২০ মার্চ ডেভিড এক ঘোষণায় জানান, “কয়েক ঘন্টা আগে টেস্ট করার মাধ্যমে নিশ্চিত হয়েছি যে, আমি কোভিড ১৯ এ আক্রান্ত।”
ডেভিড তার বিবৃতিতে বলেন, “এখনও আমার লক্ষণগুলো তুলনামূলকভাবে নিয়ন্ত্রণের পর্যায়ে আছে। এবং আমি ভালো আছি। আমার সৌভাগ্য,আমি আমার পরিবারের সাথে আছি। আমাদের এখানে ভালো চিকিৎসা আছে।”
ডেভিড বেজলি জানান, সাম্প্রতিক সময়ে কানাডা ভ্রমন থেকে ফেরার পর থেকে তিনি অস্বস্থি অনুভব করছিলেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নিজ বাড়িতে ঐচ্ছিক কোয়ারেন্টাইনে থাকেন। পরবর্তীতে টেস্টের মাধ্যমে করোনাতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন ডেভিড।
The post আন্তর্জাতিক খাদ্য সংস্থার প্রধান করোনাতে আক্রান্ত appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3bjmUf0
No comments:
Post a Comment