Sunday, October 25, 2020

১ নভেম্বর থেকে ওমরার সুযোগ পাবে সৌদির বাইরের নাগরিকরাও

আন্তর্জাতিক ডেস্ক:

কঠোর স্বাস্থ্যবিধি ও নির্দিষ্ট নীতিমাল মেনে এক নভেম্বর থেকে সৌদি আরবের বাইরের নাগরিকরাও ওমরাহ পালনের সুযোগ পাবে। সীমিত পরিসরে ওমরাহ চালুর তৃতীয় ধাপে এখন পর্যন্ত অ্যাপের সাহায্যে ওমরাহ পালনের অনুমোদন পেয়েছে ছয় লাখ ৫০ হাজারের বেশি ওমরাহ যাত্রী।

সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজ।

বিবৃতিতে বলা হয়, আগামী এক নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ওমরা চালুর তৃতীয় ধাপে অংশগ্রহণের জন্য অ্যাপের সাহায্যে নিবন্ধন করেছে সাড়ে ছয় লাখের বেশি ওমরাহ যাত্রী।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ড. আমর আল মাদদাহ আল ইখবারিয়া টিভি চ্যানেলকে এক সাক্ষাতকারে বলেন, ‘ওমরাহ সেবা দিতে তৈরি হওয়া অ্যাপটি ২৫ লাখ ব্যাবহারকারী ইনস্টল করে এবং ১২ লাখ রেজিস্ট্রিশন সম্পন্ন করে।

তিনি আরো জানান, ‘ওমরায় অংশগ্রহণকারীদের সুন্দর ব্যবস্থাপনা নিশ্চিত করাই পরিকল্পনার প্রধান লক্ষ্য। তাই ব্যাপক চাহিদার কারণে এবার কেউ একবার ওমরাহ পালন করে পুনরায় ওমরাহ পালনের আবেদন করতে পারবে না।’

উল্লেখ্য, গত ৪ অক্টোবর থেকে করোনারোধে সীমিত পর্যায়ে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ধাপে ধাপে ওমরাহ চালু করা হয়। আগামী এক নভেম্বর থেকে সৌদি আরবের বাইর থেকেও ওমরায় অংশগ্রহণ করতে পারবে। এতে প্রতিদিন ২০ হাজার ওমরাহ পালন করতে পারবে এবং ৬০ হাজার নামাজ আদায় করতে পারবে।

The post ১ নভেম্বর থেকে ওমরার সুযোগ পাবে সৌদির বাইরের নাগরিকরাও appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/34proji

No comments:

Post a Comment