Friday, October 2, 2020

দ্বিতীয় ধাপে করোনা: সচেতনতায় মসজিদের মাইকে নিয়মিত প্রচারণার নির্দেশ

ফাতেহ ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের মাইকে নিয়মিত জনসচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার (১ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মহামারি করোনার সংক্রমণ অব্যাহত রয়েছে। আসছে শীতে দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণের হার বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে অনেক ক্ষেত্রে মাস্ক ব্যবহারে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে এবং লোকজন মাস্ক ছাড়া মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে ঢুকছে। করোনার সংক্রমণ রোধে দেশের সকল মসজিদ থেকে প্রতিদিন মাইকে ও জুমার খুতবার সময় এবং অনুরূপভাবে অন্যান্য ধর্মীয় উপাসনালয় থেকে নিম্নলিখিত ঘোষণাসমূহ ব্যাপকভাবে প্রচার করা প্রয়োজন।

ঘোষণাসমূহ হলো

ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন। কিছুক্ষণ পরপর সাবান-পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড যাবত দুই হাত ভালোভাবে পরিষ্কার করুন। জামাতে নামাজ আদায় এবং অন্যান্য উপাসনালয়ে চলাফেরা ও সকল কাজে সামাজিক দূরত্ব বজায় রাখুন। হাঁচি-কাশির সময় টিস্যু অথবা কাপড় ব্যবহার করুন বা বাহুর ভাঁজে নাক-মুখ ঢেকে রাখুন।

পাঁচ ওয়াক্ত নামাজসহ সবসময় মাস্ক পরে মসজিদে প্রবেশের বিষয়টি মসজিদ কমিটি নিশ্চিত করবেন। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ অন্যান্য ধর্মের অনুসারীরা আবশ্যিকভাবে মাস্ক পরে উপাসনালয়ে প্রবেশ করবেন।

করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হন। গুজব রটাবেন না, গুজবে কান দেবেন না এবং বিচলিত হবেন না । সরকারের জারিকৃত বিধি নিষেধ এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অবশ্যই অনুসরণ করুন।

দেশের সকল মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের মাইক থেকে নিয়মিতভাবে ঘোষণাসমূহ আবশ্যিকভাবে প্রচার চালিয়ে যেতে স্থানীয় প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদ পরিচালনা কমিটিকে অনুরোধ করা হয় নোটিশে।

The post দ্বিতীয় ধাপে করোনা: সচেতনতায় মসজিদের মাইকে নিয়মিত প্রচারণার নির্দেশ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/30nRUHl

Thursday, October 1, 2020

করোনার অবসরে কোরআনের ক্যালিগ্রাফি তৈরি করলেন ট্যাক্সি চালক

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাকালের লকডাউনের অবসর সময়কে কাজে লাগিয়ে নিজ হাতে কোরআনের ক্যালিগ্রাফি তৈরি করেছেন হায়দারাবাদের একজন ট্যাক্সি চালক মুহাম্মাদ আফজাল। এতে প্রায় ছয় মাস সময় লেগেছে।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এএনআই-কে দেওয়া এক সাক্ষাতকারে আফজাল এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমি কখনো ক্যালিগ্রাফি জানতাম না। কিন্তু লকডাউনে পুরো বিশ্ব থমকে যাওয়ার আগ থেকে আমি লেখা শুরু করি। এরপর থেকে আমি উত্তরোত্তর উন্নতি লাভ করতে থাকি। এখন আমি অত্যন্ত আনন্দিত যে বিগত ছয় মাসে পুরো কোরআন শেষ করতে পেরেছি।’

একজন ক্যাব চালক হিসেবে লিখার সময় পাওয়া আফজালের জন্য খুবই কষ্টকর। তিনি বলেন, ‘লকডাউন শুরু হওয়ার পর আমরা কোরআনের অনুলিপি লিখার সময় পাই। রমজান মাসে প্রতিদিন আমি প্রায় ১৬ থেকে ১৮ ঘণ্টা সময় এর পেছনে অতিবাহিত করি।

আফজালকে চক দিয়ে শ্লেটে লিখা শিখিয়েছিলেন তাঁর বাবা। আফজাল বলেন, ‘শৈশবে প্রাথমিক শেষ করে ধারাবাহিক পড়াশোনায় ব্যত্যয় ঘটে। কিন্তু হস্তলিপির প্রতি আমার আগ্রহ ছিল প্রবল। পরবর্তী সময় কোরআনের পাঠের সুযোগ হয়। পাঠের সময় আমার মনে হতো, এক সময় আমিও এর অনুলিপি লিখব।’

স্থানীয় মুফতি সাদিক মুহিউদ্দিন ফাহিম বলেন, ‘এটা অত্যন্ত ভালো সংবাদ যে, জনাব আফজাল লকডাউনের সময়টি অত্যন্ত মূল্যবান কাজে ব্যয় করেছেন। তাঁর হাতে লেখা কোরআন অনুলিপির কপি আমার কাছে আনলে, আমি খুবই আনন্দবোধ করি।’

The post করোনার অবসরে কোরআনের ক্যালিগ্রাফি তৈরি করলেন ট্যাক্সি চালক appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/30rif7u

করোনায় জরুরি অবস্থার পথে ইউরোপ, যুক্তরাষ্ট্রে উদ্বেগ

ফাতেহ ডেস্ক:

আরও শক্তিশালী হয়ে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের পুনরাগমনের পদধ্বনি শুনতে পাওয়া যাওয়া যাচ্ছে। করোনার দ্বিতীয় ধাক্কায় নড়েচড়ে উঠেছে ইউরোপ আর উদ্বেগ বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, যেখানে করোনা বড় আকারের আঘাত হেনেছিল। বিশ্ব মিডিয়া এইসব খবর জানিয়ে করোনাকে আবার নিয়ে এসেছে শীর্ষ শিরোনামে।

পশ্চিম ইউরোপের দেশ স্পেনের রাজধানী ও প্রধান শহর মাদ্রিদে লকডাউনের ‘সক্রিয় চিন্তাভাবনা’ করা হচ্ছে। পূর্ব ইউরোপেও দেখা যাচ্ছে সতর্কতা। চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া এ সপ্তাহে স্ব স্ব দেশে জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছে। সরকারি ঘোষণায় বলা হয়েছে, বেশির ভাগ বড় ইভেন্ট আগামীকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে নিষিদ্ধ করেছে স্লোভাকিয়া। করোনার নতুন বিস্তারের মুখে জনসমাবেশের লাগাম টানতেই নেওয়া হয়েছে এমন সতর্কতাজনক পদক্ষেপ।

চেক প্রজাতন্ত্রও করোনার পুনঃপ্রাদুর্ভাবে বিশেষ সতর্কতার দিকে যাচ্ছে রাষ্ট্রীয়ভাবে। চেক স্বাস্থ্যমন্ত্রী রোমান প্রিমুলা জরুরি অবস্থা সম্পর্কিত প্রস্তাব মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদে উত্থাপন করবেন। ইউরোপে বর্তমানে যেসব দেশে সবচেয়ে বেশি সংক্রমণের হার, তার মধ্যে অন্যতম চেক প্রজাতন্ত্র।

ইউরোপে করোনার হার মাঝে কিছুটা কমেলেও দ্বিতীয় ধাক্কার পটভূমিতে প্রায়-সব দেশই হুঁশিয়ার হয়ে গেছে। করোনা মহামারির কারণে লকডাউন দেওয়ার পর প্রথমবারের মতো মেইন শিফ-৬ নামের একটি প্রমোদতরী গ্রিসের জলসীমায় প্রবেশ করলে সেটাকে ‘ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা’ জন্য রাখা হয়েছে পিরাউস বন্দরে। করা হচ্ছে আরোহী ৯২২ জনের স্বাস্থ্য পরীক্ষা। কারণ আগে সম্পন্ন পরীক্ষায় প্রমোদতরীর ১২ জন ক্রুর শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়। যদিও জাহাজে উঠার আগে যাত্রীদের কাউকেই করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হয়নি। এখন থেকে গ্রিসে করোনা পরীক্ষার কড়াকড়িও বাড়ানো হয়েছে।

নেদারল্যান্ডের বড় বড় শহরে মাস্ক পরতে আহ্বান জানানো হয়েছে। জারি করা হয়েছে করোনাকালীন স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের নির্দেশনা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে ক্যাফে ও রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের এক জরুরি ঘোষণার মাধ্যমে।

করোনা বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ শহর নিউইয়র্কে আবার বাড়ছে করোনা সংক্রমণ। এপ্রিলে সেখানে বিশ্বের যেকোনো একটি দেশের চেয়ে অধিক পরিমাণে করোনা সংক্রমণ রেকর্ড করা হয়েছিল। ফলে গা শিউরে উঠার মতো এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয় নিউইয়র্কে । কর্তৃপক্ষ কয়েক মাসের চেষ্টায় সেই সংক্রমণ কিছুটা কমিয়ে আনতে সক্ষম হয়েছে। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের তোড়ে পরিস্থিতি আবার নাজুক আকার ধারণ করেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) কোভিড-১৯ পরীক্ষায় আবার পজিটিভের হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে শতকরা ১.৫ ভাগ। এ রাজ্যের জন্য এটা এক উদ্বেগজনক অবস্থা। কারণ, এর আগে সেখানে এই হার ছিল শতকরা প্রায় ১ ভাগ। যুক্তরাষ্ট্রে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন প্রায় ৪৫ হাজার মানুষ। এক সপ্তাহ আগে এই হার ছিল ৪০ হাজার। দু’সপ্তাহ আগে ছিল ৩৫ হাজার। পরিসংখ্যানে দেখা যায় যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে ২৭টিতে গত দু’সপ্তাহ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। নিউইয়র্কের কিছু এলাকায় উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। এর মধ্যে রয়েছে ব্রুকলিন ও কুইন্স প্রভৃতি প্রবাসী অধ্যুষিত অঞ্চল।

১০ লাখ মৃত্যু আর সাড়ে তিন কোটি আক্রান্তের সংখ্যা নিয়ে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আবার আতঙ্কিত করে তুলেছে বিশ্ববাসীকে। স্বাস্থ্য গবেষকরা বলছেন, অতীতের বৈশ্বিক মহামারিগুলো বিশ্বের কোটি মানুষের প্রাণ সংহার করে স্তিমিত হয়েছিল। করোনার দ্বিতীয় ঢেউ প্রবল হলে পরিস্থিতি অতীতের ভয়াবতার পথে চলে যেতে পারে।

তবে প্রযুক্তি ও বিজ্ঞানের উন্নতির কারণে করোনার বিরুদ্ধে অনেক বেশি আগাম সতর্কতা নেওয়া সম্ভব হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, যা অতীতে সম্ভব হয়নি। কিন্তু তারপরেও প্রায় আট-নয় মাস অতিবাহিত হলেও পাওয়া যায়নি করোনার বিরুদ্ধে কার্যকরী ও নিরাপদ ভ্যাকসিন। বরং ভ্যাকসিন নিয়ে বড় বড় দেশগুলোর মধ্যে চলছে তীব্র লড়াই ও উগ্র রাজনীতি। তদুপরি, বহুজাতিক কোম্পানিগুলো করোনা পরিস্থিতিতে ভ্যাকসিনের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জনের মতলব করছে, যা চলমান বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিকে আরও নাজুক ও ভঙ্গুর করে তুলেছে।

The post করোনায় জরুরি অবস্থার পথে ইউরোপ, যুক্তরাষ্ট্রে উদ্বেগ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3im6ZPS

রাহুল গান্ধীকে ধাক্কা, শেষে গ্রেফতার

ফাতেহ ডেস্ক:

হাথরসের নির্যাতিতার বাড়ি যেতে না দিয়ে রাহুল গান্ধিকে মাঝপথ থেকেই গ্রেফতার করা হয়েছে। তার আগে দেওয়া হয় ধাক্কা। উত্তরপ্রদেশ পুলিশের ধাক্কায় এক পর্যায়ে মাটিতে পড়ে যান সনিয়া গান্ধিও। তার আগে পথেই পুলিশের সঙ্গে রাহুলের তর্কাতর্কি শুরু হয়।

কর্তব্যরত পুলিশ অফিসার রাহুলকে বলে, ‘আপনি ১৪৪ ধারা ভাঙছেন’। পাল্টা জবাবে রাহুল বলেন, ‘ আপনারা ১৪৪ ধারার অপব্যবহার করছেন’।

এ দিন প্রিয়ঙ্কা গান্ধীসহ কংগ্রেস নেতা-নেত্রীদের প্রতিনিধি দলের একটি কনভয় হাথরসের পথে রওনা হয়। মাঝপথে তাদের প্রথমে আটকে দেওয়া হয়। পরে রাহুল-প্রিয়ঙ্কা স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে হেঁটেই রওনা দেন হাথরসের দিকে। রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে ছিলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীও। দিল্লি-উত্তরপ্রদেশ হাইওয়ের উপরেই তাদের কনভয় আটকে দেওয়া হয়।

রাহুল-প্রিয়ঙ্কা হাথরসে যাওয়ার ঘোষণার পর বৃহস্পতিবার (১ অক্টোবর) ১৪৪ ধারা জারি করে যোগী সরকার। তাতেও কর্মসূচি বাতিল করেননি কংগ্রেস নেতা-নেত্রীরা। রাহুল-প্রিয়ঙ্কার কনভয় গ্রেটার নয়ডায় আসতেই আটকে দেওয়া হয়। সেখানে গাড়ি থেকে নেমে উত্তরপ্রদেশ-দিল্লি হাইওয়ে ধরে হাঁটতে শুরু করেছেন তারা। রাহুল প্রিয়ঙ্কাকে যেখানে আটকানো হয়েছে, সেখান থেকে হাথরসের দূরত্ব প্রায় ১৪০ কিলোমিটার। সেখান থেকে কিছু দূরে এগোনোর পরেই রাহুল-প্রিয়ঙ্কাদের আটকায় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। রাহুলকে গলাধাক্কা দিতেও দেখা যায় পুলিশকে। পরে গ্রেফতার করা হয় কংগ্রেসের এই সাংসদকে।

উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, কোভিডের কারণেই রাজ্যে নিয়ন্ত্রণ জারি রয়েছে। সেই কারণেই রাহুল-প্রিয়ঙ্কার কনভয় আটকানো হয়েছে। এক পুলিশ কর্মকর্তা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ আটকাতে ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে প্রবেশের উপর নিয়ন্ত্রণ জারি করা হয়েছিল। সেই নিয়ন্ত্রণ বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।

The post রাহুল গান্ধীকে ধাক্কা, শেষে গ্রেফতার appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/33kIn5P

দেশে একদিনে ২১ মৃত্যু, শনাক্ত ১৫০৮

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১০৮টি ল্যাবে ১১ হাজার ৪১০ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৫০৮ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ২৭২ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭ জন। এর মধ্যে নতুন করে ১ হাজার ৫৯১ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭৭ হাজার ৭৮ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সবশেষ চব্বিশ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে পুরুষ ১৬ ও নারী পাঁচজন। তাদের মধ্যে হাসপাতালে ১৮ ও বাড়িতে তিনজনের মৃত্যু হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

The post দেশে একদিনে ২১ মৃত্যু, শনাক্ত ১৫০৮ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3ilgjn6

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ফের বাড়লো, একাদশে শুরু হচ্ছে অনলাইন ক্লাস

ফাতেহ ডেস্ক:

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩১শে অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে ৪ঠা অক্টোবর থেকে একাদশে অনলাইন ক্লাস শুরু করতে বলা হয়েছে।
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ১৭ই মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩রা অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে আগে থেকেই।

এদিকে, একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ৪ঠা অক্টোবর থেকে অনলাইনে শুরু হতে যাচ্ছে। কোভিড-১৯-এর কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব কলেজে চিঠি পাঠিয়ে ক্লাস শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে শিক্ষা বোর্ডগুলো।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯-এর কারণে শ্রেণিকক্ষে পাঠদান সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয় সে উদ্দেশ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ৪ঠা অক্টোবর থেকে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১লা এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস মহামারীর কারণে তা স্থগিত করা হয়। বর্তমান অবস্থায় এবার পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা নেয়া হচ্ছে না।

The post শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ফের বাড়লো, একাদশে শুরু হচ্ছে অনলাইন ক্লাস appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2EMFRMe

‘শিক্ষাবর্ষ বাড়ানোর পরিকল্পনা নেই, নতুন বছরে নতুন শিক্ষাবর্ষ’

ফাতেহ ডেস্ক:

নতুন বছরে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব।
বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) সচিবালয়ে একথা জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন।

তিনি বলেন, যেহেতু করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারি এখনও স্বাভাবিক হয়নি তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি বাড়ানো হয়েছে। আর শিক্ষাবর্ষ বাড়ানোর কোনো পরিকল্পনা এখনও নেই। নতুন বছরের শুরতেই বই উৎসব এবং বই বিতরণ শুরু হবে। এ কারণে নতুন বছরে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। এছাড়া নভেম্বরের ১ তারিখ থেকে ডিসেম্বরের ১৯ তারিখ পর্যন্ত সংশোধিত পাঠ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রাথমিকের সচিব।

পরিবেশ এবং বাস্তবতা অনুযায়ী ২০ তারিখের পর পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা জানান আকরাম আল হোসেন।

এর আগে, কোভিড পরিস্থিতির কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি ফের বাড়ানো হয়েছে। এর ফলে, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। তবে, একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ৪ঠা অক্টোবর থেকে অনলাইনে শুরু হতে যাচ্ছে। কোভিড-১৯-এর কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব কলেজে চিঠি পাঠিয়ে ক্লাস শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে শিক্ষা বোর্ডগুলো।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯-এর কারণে শ্রেণিকক্ষে পাঠদান সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয় সে উদ্দেশ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ৪ঠা অক্টোবর থেকে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

The post ‘শিক্ষাবর্ষ বাড়ানোর পরিকল্পনা নেই, নতুন বছরে নতুন শিক্ষাবর্ষ’ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/33iEAWL