Monday, July 12, 2021

কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন শিগগিরই

ফাতেহ ডেস্ক:

আগামী ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

কুরবারি ঈদের মানুষের চলাচল ও পশুরহাটে কেনাবেচার বিবেচনায় লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহণ। খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। তবে বেসরকারি অফিস বন্ধ থাকবে। আর সরকারি অফিসের কার্যক্রম ভার্চুয়ালি চলবে।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গত ১ জুলাই থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন আরোপ করে সরকার। পরে সময়সীমা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়।

The post কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন শিগগিরই appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3hYSqUu

খুলনায় করোনায় একদিনে মৃত্যু ৪৮

ফাতেহ ডেস্ক:

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৮ জন মারা গেছেন। এই সময়ে ১ হাজার ৬৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার খুলনা বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল।

রাশেদা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য খুলনা জেলার ১৩ জন, বাগেরহাটের দুজন, সাতক্ষীরার একজন, যশোরের ১২ জন, নড়াইলের একজন, মাগুরার একজন, ঝিনাইদহের ছয়জন, কুষ্টিয়ার ৯ জন ও চুয়াডাঙ্গার ৩ জন মারা যান।

এ নিয়ে সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭৩ হাজার ১৯২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৬৪১ জন।

The post খুলনায় করোনায় একদিনে মৃত্যু ৪৮ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3ASmlGh

সিনোফার্মের টিকা শুরু আজ, মডার্নার কাল

ফাতেহ ডেস্ক:

দেশের জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে আজ সোমবার থেকে প্রয়োগ করা শুরু হবে চীনের সিনোফার্মের টিকা। আগামীকাল মঙ্গলবার থেকে সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে দেওয়া শুরু হবে কোভ্যাক্স উদ্যোগ থেকে পাওয়া মডার্নার টিকা। গতকাল রোববার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা বুলেটিনে অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক এ তথ্য জানান। বুলেটিনে বলা হয়, গতকালই সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকা পৌঁছে দেওয়া হয়েছে। আর আজ রাতেই সিটি করপোরেশনের ভেতরের টিকা কেন্দ্রগুলোতে মডার্নার টিকা পৌঁছে দেওয়া হবে। আশা করছি আজ সোমবার থেকে সারাদেশে সিনোফার্ম এবং কাল মঙ্গলবার থেকে মডার্নার টিকা প্রয়োগ শুরু করতে পারব।

স্বাস্থ্য অধিদফতরের পক্ষ্য থেকে শামসুল হক বলেন, কাল থেকে মডার্নার টিকার মাধ্যমে সব সিটি করপোরেশন এলাকায় টিকা কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি সিনোফার্মের টিকা সারাদেশের সব জেলা এবং উপজেলায় সাধারণ মানুষ নিতে পারবেন। হাসপাতাল সংশ্লিষ্টদের টিকা দিতে আগেই আমরা সিনোফার্মের টিকা পাঠিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু গণটিকা প্রয়োগ শুরু হচ্ছে, তাই জেলাগুলোতে বরাদ্দ বাড়ানো হয়েছে।

তিনি আরো বলেন, ফাইজারের যে এক লাখ ডোজ টিকা পেয়েছিলাম, সেগুলো দিয়ে আমরা চারটি মেডিকেল কলেজ এবং তিনটি বিশেষায়িত হাসপাতালসহ ঢাকার মোট সাতটি কেন্দ্রে কার্যক্রম শুরু করেছি। এই সাতটি হাসপাতালে এখন ফাইজারের টিকার কার্যক্রম চলবে। এই কার্যক্রম শেষ হয়ে গেলে তারপর এসব কেন্দ্রে মডার্নার টিকা কার্যক্রম চালু হবে।

প্রবাসীদের টিকা কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীদের শুধুমাত্র ঢাকার সাতটি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। তবে এখন থেকে সারা দেশের যেকোনো মেডিকেল কলেজ থেকেই তারা টিকা নিতে পারবেন। তিনি আরো বলেন, আমাদের অনেক শিক্ষার্থী দেশের বাইরে পড়াশোনা করেন। তাদের টিকা এখনই প্রয়োজন। আমরা বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। খুবই অল্প সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব

The post সিনোফার্মের টিকা শুরু আজ, মডার্নার কাল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3r3pUFe

Sunday, July 11, 2021

‘সংক্রমণ না কমলে আগামী এক সপ্তাহে পরিস্থিতি করুণ হবে’

ফাতেহ ডেস্ক:

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি করুণ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। আর তাতে বিপদে পড়তে হবে বলেও জানিয়েছেন অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।

রবিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে এ শঙ্কার কথা জানান তিনি।

অধ্যাপক রোবেদ আমিন বলেন, ‘বর্তমান ভ্যারিয়েন্টের মাধ্যমে মৃত্যু শুধু বয়স্ক মানুষের হচ্ছে না, তরুণদেরও হচ্ছে।’

অধ্যাপক রোবেদ আমিন আরও বলেন, ‘গত মাসে সারা দেশে সংক্রমণের হার অনেক বেশি ছিল। জুন মাসে এক লাখ ১২ হাজার ৭১৮ জন রোগী সংক্রমিত হয়েছেন। শুধু জুলাইয়ের প্রথম ১০ দিনে প্রায় এক লাখ রোগীকে সংক্রমিত হতে দেখতে পেয়েছি। আমরা যেভাবে সংক্রমিত হচ্ছি, হাসপাতালে রোগীর চাপ যদি বাড়তেই থাকে, আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে হাসপাতালের শয্যা আর খালি থাকবে না। সারা দেশে গত মাসেও অসংখ্য বেড খালি ছিল, আইসিইউ বেড খালি ছিল। সেই খালি বেডের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। বর্তমানে সারা দেশে মাত্র ৩০০-এর মতো কোভিড-১৯ আইসিইউ বেড খালি আছে।’

তিনি বলেন, ‘সারা দেশে লকডাউন চলছে। লকডাউন সফল করতে পুলিশ এবং বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও মাঠে রয়েছে। কিন্তু আমরা লক্ষ করেছি, জরুরি প্রয়োজন ছাড়াও অনেকে বাইরে বের হচ্ছেন।’

এক সপ্তাহের মধ্যে যদি আমরা করোনা নিয়ন্ত্রণ করতে না পারি, পরিস্থিতি অত্যন্ত করুণ হয়ে যাবে মন্তব্য করে তিনি বলেন, ‘সংক্রমণের হার এভাবে চলতে থাকলে একদিনে ১৫ হাজার শনাক্ত হতে বেশি সময় লাগবে না। আর তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে সবাইকে বিপদে পড়তে হবে।’

The post ‘সংক্রমণ না কমলে আগামী এক সপ্তাহে পরিস্থিতি করুণ হবে’ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3ASPiSI

কুরবানী উপলক্ষে কওমী মাদরাসা খুলে দিন: নেজামে ইসলাম পার্টি

ফাতেহ ডেস্ক:

আসন্ন কুরবানী উপলক্ষে সীমিত পরিসরে হলেও দেশের কওমী মাদরাসাসাগুলো খুলে দেয়ার আহবান জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির নেতৃবৃন্দ বলেছেন, কওমী মাদরাসা দীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গরীব, ইয়াতীমসহ দেশের বিশাল দরিদ্র জনগোষ্ঠীকে জ্ঞানের আলোয় আলোকিত করার পাশাপাশি সামাজিক নৈতিক মূল্যবোধে উচ্চ মানসম্পন্ন জনগোষ্ঠী তৈরীতে বিশাল ও মহৎ ভূমিকা পালন করে আসছে। সামাজিক ও শিক্ষা মূলক এই সুবিশাল কর্মযজ্ঞ সম্পাদনে সম্পূর্ণ বেসরকারী ও সাধারণ ধর্মপ্রাণ জনগণের সহায়তার উপর নির্ভর করতে হয়। যুগযুগ ধরে মাদরাসাগুলোর আয়ের অন্যতম প্রধান উৎস হলো কুরবানীর পশুর চামড়ার বিক্রয়লব্ধ অর্থ। কুরবানীর মৌসুমে মাদরাসাগুলো বন্ধ থাকলে মারাত্মকভাবে অর্থ সংকটে নিপতিত হবে। এমনিতে করোনা পরিস্থিতির কারণে বন্ধ থাকায় রমাযানেও অর্থ সংগ্রহ করতে না পারায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মাদরাসা তাদের কার্যক্রম গুটিয়ে ফেলতে বাধ্য হয়েছে। মাদরাসাগুলোর সম্পৃক্ত শিক্ষক স্টাফদের বিশাল অংশ বেতন ভাতা ইত্যাদি না পেয়ে ইতিমধ্যেই মানবেতর জীবন যাপন করছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ দেশের বিশাল জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নেওয়া এবং সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যাণকর শিক্ষাব্যবস্থাকে টিকিয়ে রাখার জাতীয় স্বার্থে সীমিত পরিসর ও সীমিত সময়ের জন্য হলেও কওমী মাদরাসা খুলে দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দ হলেন, পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, নায়েবে আমীর আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী, মুফতী মুহাম্মাদ আলী কাসেমী, ড. মাওলানা খলিলুর রহমান খান আযহারী, হাফেজ মাওলানা সালামাতুল্লাহ, মাওলানা আবদুল খালেক নিজামী, যুগ্মমহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, মাওলানা মনজুরুল কাদের চৌধুরী, ডাঃ মাওলানা ইলিয়াস খান, সংগঠন সচিব ও ঢাকা মহানগর আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু তাহের খান, সহকারী মহাসচিব মাওলানা আজিজুল হক, আন্তর্জাতিক বিষয়ক সচিব মাওলানা শেখ হুসাইন মুহাম্মাদ শাহজাহান ইসলামাবাদী, দফতর সচিব মুফতি দীনে আলম হারুনী, দাওয়াহ বিষয়ক সচিব মাওলানা হুসাইন আহমাদ হেলাল শাহতলী, সহকারী অর্থ সচিব হাজী আনোয়ারুল কবীর, স্বাস্থ্য বিষয়ক সচিব ক্বারী ফজলুল করিম জিহাদী, সহকারী সংগঠন সচিব মাওলানা ইনআমুল হক কুতুবী, হাফেজ মাওলানা দিলাওয়ার হুসাইন নেত্রকোনা, মাওলানা রাশেদুল ইসলাম, সমাজকল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালাল, শিক্ষা ও প্রশিক্ষণ সচিব মুফতি শরীফুর রহমান, সহকারী আন্তর্জাতিক বিষয়ক সচিব মাওলানা মাহমুদুল হক সাদেকী, যুব বিষয়ক সচিব অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী আইন বিষয়ক সচিব এডভোকেট যুবাইর আহমাদ ফরিদ, সহকারী দাওয়াহ বিষয়ক সচিব মাওলানা মুসাদ্দিকুল মাওলা প্রমুখ।

The post কুরবানী উপলক্ষে কওমী মাদরাসা খুলে দিন: নেজামে ইসলাম পার্টি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3yPGL15

নির্বিঘ্নে কুরবানীর পরিবেশ তৈরির আহবান ইসলামী ঐক্যজোটের

ফাতেহ ডেস্ক:

সারা দেশে নির্বিঘ্নে কুরবানীর পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে ইসলামী ঐক্যজোট। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে সরকারের প্রতি এ আহবান জানানো হয়।

বিবৃতিতে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ যৌথভাবে বলেন, কুরবানী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। প্রতিবছর ঈদুল আযহায় সামর্থবান মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পশু কোরবানি দেন।

ইসলামী ঐক্যজোটের শীর্ষ দু’নেতা বলেন, করোনা মহামারীতে সামাজিক দূরত্ব মেনে দেশে তিনটি ঈদের নামায ও ঈদ পালিত হয়েছে। আমাদের প্রত্যাশা, সামাজিক দূরত্ব মেনে সুশৃঙ্খলভাবে এবারও মুসলমানরা ঈদুল আযহার নামায আদায় করবেন। আমরা মনে করি, স্বাস্থ্যবিধি মেনে নির্বিঘ্নে কুরবানী পালনের পরিবেশ তৈরি করলে সংক্রমণের সম্ভাবনা থাকবে না।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ইসলামী শরীয়তে ১০ জিলহজ থেকে ১২ জিলহজ পর্যন্ত তিন দিন পশু কুরবানী করার বিধান রয়েছে। এ ক্ষেত্রে রাজধানীর বিভিন্ন এলাকার পাড়া, মহল্লা ও জোন ভাগ করে পশু কুরবানীর উদ্যোগ গ্রহণ করা যেতে পারে এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা না করেই তা সম্পূর্ণভাবে পালন করাও সম্ভব।

বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, কুরবানীর ঈদকে সামনে রেখে সারাবছর ব্যবসায়ী ও খামারিরা বাড়তি প্রস্তুতি নিয়ে কুরবানীর পশুকে প্রস্তুত করেন। তাই কুরবানীর আগ মুহূর্তে কুরবানীর পশু বিক্রির যথাযথ পরিবেশ তৈরি না হলে দেশের খামারি ও ব্যবসায়ীরা ব্যাপক লোকসানের মুখোমুখি হবেন। এছাড়া ঈদের বাজারে কুরবানীর পশু বেচাকেনা কম হলে দেশের অর্থনীতিতে এর বিরাট প্রভাব পড়বে। এসব বিষয় বিবেচনা করে আমরা নির্বিঘ্নে কুরবানীর পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহবান জানাচ্ছি। একই সঙ্গে দেশবাসীকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং করোনা মহামারী থেকে মুক্তিলাভের জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দু’আ করার অনুরোধ জানাচ্ছি।

The post নির্বিঘ্নে কুরবানীর পরিবেশ তৈরির আহবান ইসলামী ঐক্যজোটের appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3k65Pg3

লকডাউনে সরকারি অফিসের কাজ ভার্চুয়ালি করার নির্দেশ

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যে সরকারি অফিসের দাফতরিক কাজ ভার্চুয়ালি পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার।

রোববার (১১ জুলাই) এই নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়/বিভাগের সিনিয়র সচিব/সচিবদের কাছে নির্দেশনা পাঠানো হয়।

এতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগের সংক্রমণ বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। দেশের বর্তমান এ পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে সকল জরুরি অফিস ও সেবা কার্যক্রম চালু রয়েছে।

এসব সরকারি অফিসের দাফতরিক কাজ ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটস অ্যাপসহ নানা মাধ্যম) সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয় চিঠিতে।

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত ১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় সাত দিনের কঠোর বিধিনিষেধ। এই বিধিনিষেধ ছিল ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। পরে বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন অর্থাৎ ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

কঠোর বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ২১টি শর্ত দেয়া হয়। শর্ত অনুযায়ী, এ সময়ে জরুরি সেবা দেয়া দফতর-সংস্থা ছাড়া সরকারি-বেসররকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল দোকানপাট বন্ধ রয়েছে।

The post লকডাউনে সরকারি অফিসের কাজ ভার্চুয়ালি করার নির্দেশ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3hWuGAn