Sunday, February 28, 2021

ফিলিস্তিনি শ্রমিকদের করোনা টিকা দিবে ইজরাইল

আন্তর্জাতিক ডেস্ক:

ইজরাইল সরকার এবার ফিলিস্তিনের শ্রমিকদের করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার এই পরিকল্পনার অনুমোদন দিয়েছে দেশটির সরকার।

মূলত সেসব ফিলিস্তিনের শ্রমিকরাই কেবল টিকা পাবেন যাদের ইজরাইলি ওয়ার্ক পারমিট রয়েছে। অর্থাৎ ইজরাইলের ভেতরে কিংবা পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের কাজের সঙ্গে যেসব ফিলিস্তিনি শ্রমিক জড়িত তাদের দেওয়া হবে এই টিকা।

অবশ্য ফিলিস্তিনও ইতোমধ্যে করোনার টিকা পেয়েছে। কিন্তু সেটা ইজরাইলের তুলনায় খুবই নগন্য। সেটা দিয়ে সবাইকে টিকা দেওয়া সম্ভব নয়। অন্যদিকে পৃথিবীর মধ্যে অল্প সময়ে দেশের এক তৃতীয়াংশ জনগনকে টিকা দেওয়া দেশের তালিকায় রয়েছে ইজরাইল।

The post ফিলিস্তিনি শ্রমিকদের করোনা টিকা দিবে ইজরাইল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3r749DD

শিক্ষাকে বহুমাত্রিক করতে কাজ করছে সরকার

ফাতেহ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষাকে বহুমাত্রিক করতে কাজ করছে। সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে ‘বহুমাত্রিক’ করে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, টেক্সটাইল, ডিজিটাল, প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, ফ্যাশন ডিজাইন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আধুনিক যুগে কী কী ধরনের বিষয় লাগে সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে যাচ্ছি।’

শেখ হাসিনা রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ভার্চুয়ালি সংযুক্ত হন।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এদিন এক লাখ ৬৩ হাজার ৫৮২ জন শিক্ষার্থীকে মোবাইল ফোনের মাধ্যমে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান বিতরণ করা হয়।

শেখ হাসিনা বলেন, আমরা মেরিটাইম বিশ্ববিদ্যালয়, এভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় করেছি অর্থাৎ বিষয় নির্বাচন করে বাংলাদেশের যেসব এলাকায় যে ধরনের শিক্ষার গুরুত্ব বেশি আমরা সেভাবেই বিশ্ববিদ্যালয়গুলো করে দিচ্ছি। যাতে সকলেই শিক্ষাটা যথাযথভাবে গ্রহণ করতে পারে। বিজ্ঞান বা প্রযুক্তি শিক্ষা বা কারিগরি শিক্ষাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেননা, এটা দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।’

সরকার প্রধান বলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে ২০১৯-২০২০ অর্থবছরে ৪৫ কোটি ৮৭ লাখ ৮৮ হাজার টাকা উপবৃত্তি ও টিউশন ফি বাবদ বিতরণ করা হয়েছে। কারিগরি শিক্ষার প্রসারে প্রতিটি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল স্থাপন করা হচ্ছে এবং প্রতিটি বিভাগীয় সদরে ১টি করে মহিলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন করা হচ্ছে। প্রতি জেলায় একটি করে সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় করা হচ্ছে ।

শেখ হাসিনা বলেন, তার সরকার সকল জেলা পর্যায়ে বিশ্ববিদ্যালয় করে দিচ্ছে যেন ছেলে-মেয়েরা ঘরের খেয়ে বাবা-মা’য়ের চোখের সামনে থেকে পড়ালেখা করতে পারে। প্রাথমিকসহ মাধ্যমিক পর্যায়ের শিক্ষায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়াতে ছাত্র-ছাত্রী উভয়ের জন্য বর্ধিত হারে উপবৃত্তি প্রদান করে যাচ্ছে, ফলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে লিঙ্গ সমতা অর্জন করায় বাংলাদেশ বিশ্বে প্রশংসা অর্জন করেছে।

এর ব্যাখায় তিনি বলেন, লিঙ্গ সমতার ক্ষেত্রে আমি একটু বলতে চাই দেখা যাচ্ছে যে, মেয়েদের সংখ্যাই বেশি এবং ছেলেদের সংখ্যাটা কমে যাচ্ছে। সেটা যেন না হয় সেদিকে একটু নজর দেবেন। কারণ আমাদের লিঙ্গ সমতাটা একটু অন্য ধরনের হয়ে যাচ্ছে। ছেলেরা কেন কমে যাচ্ছে সেই বিষয়টা একটু দেখা দরকার। আমি মনে করি অভিভাবক, শিক্ষক সকলকেই এটা দেখতে হবে।

মহামারি করোনার মধ্যেও যথাসময়ে বই বিতরণ করায় তিনি শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, এ বছরের প্রথম দিন ৪ কোটি ১৬ লাখ ৫৫ হাজার ২২৬ জন শিক্ষার্থীদের মাঝে ৩৪ কোটি ৩৬ লাখ ৬২ হাজার ৩৯৪টি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রায় ৩৬৬ কোটি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

কোভিড-১৯ এর কারণে দেশের সকল স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন,‘আমরা আশা করছি আগামী ৩০ মার্চ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সক্ষম হবো।

তিনি বলেন, ইতোমধ্যে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারি যারা রয়েছেন সকলকেই টিকা নিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে কলেজ এবং বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও টিকা দেয়া হবে বলে তিনি জানান।

তবে, পরবর্তী বিএনপি-জামায়াত জোট সরকার সেটি বন্ধ করে দেয়। সে সময় পিএইচডি বা উচ্চশিক্ষার্থে যেসব শিক্ষার্থীরা বিদেশে গমন করে তাদেরকে কোর্স কারিকুলাম বাদ রেখেই দেশে ফিরিয়ে আনে, বলেন তিনি।

এ ধরনের সরকারি কর্মসূচিগুলো সরকার পরিবর্তন হলেই যেন বন্ধ হতে না পারে সেজন্যই আওয়ামী লীগ সরকার পদক্ষেপ গ্রহণ করেছে, উল্লেখ করে তিনি বলেন, ‘সেজন্য যাই করি সবসময় এটা চিন্তা করি সরকার বদল হলেও যেন এগুলো বন্ধ না হয়।’

তিনি বলেন, তার সরকার ’৯৬ পরবর্তী সরকারে থাকার সময় দেশের বিজ্ঞান শিক্ষার প্রসারে ১২টি নতুন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়ে ৬টি বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু করেছিল, সে সময় কম্পিউটার যন্ত্র্রাংশের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে সরকার প্রযুক্তি শিক্ষায় গুরুত্বারোপ করে।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ২০০১ সালে ক্ষমতায় এসেই বিএনপি পরবর্তী ৫ বছরে দেশে সাক্ষরতার হার ফের ৬৫ ভাগ থেকে ৪৪ ভাগে নামিয়ে এনেছিল।

তার সরকারের প্রচেষ্টায় জাতীয় শিক্ষানীতি-২০১০ প্রণীত হওয়ার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এখন এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষাসহ শিক্ষক নিয়োগ ও নিবন্ধন পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে, মোবাইল ফোনের এসএমএস’র মাধ্যমে অতিদ্রুত প্রকাশ করা হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া অনলাইনে করা হচ্ছে। পরীক্ষা বা মূল্যায়ন পদ্ধতির আধুনিকায়ন করা হয়েছে।

শিক্ষা সম্প্রসারণে আওয়ামী লীগ সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপ সম্পর্কে সরকার প্রধান বলেন, বর্তমানে শিক্ষার হার ৭৪ দশমিক ৪ শতাংশ দাঁড়িয়েছে।

তিনি বলেন, তাঁর সরকার ২০০৯ থেকে এ পর্যন্ত ৩৩৭টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং ৩৩৯টি বেসরকারি কলেজ সরকারিকরণ করেছে। সরকারি মাধ্যমিক শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তায় উন্নীত করেছে এবং ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে। এতে ১ লাখ ২০ হাজার শিক্ষকের চাকরি সরকারিকরণ হয়।

The post শিক্ষাকে বহুমাত্রিক করতে কাজ করছে সরকার appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3q36iiu

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ২৯ মার্চ পর্যন্ত বাড়িয়ে আদেশ জারি

ফাতেহ ডেস্ক:

দেশের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তার আগে সর্বশেষ ছুটি ২৯ মার্চ পর্যন্ত বাড়িয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (২৮ ফেব্রুয়ারি) এ ছুটি বাড়ানোর আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এতে বলা হয়, আগামী ২৯ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময় শিক্ষার্থীদের ঘরে থাকা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে সরকার। একইভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও এই নির্দেশনা দিয়েছে।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান দফায় দফায় বন্ধ ঘোষণা করা হয়। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানোর পর ২৭ ফেব্রুয়ারি রাতে সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ৩০ মার্চ খুলবে।

গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয় প্রাক-প্রাথমিক ছাড়া প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩০ মার্চ খুলে দেওয়া হবে।

 

The post শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ২৯ মার্চ পর্যন্ত বাড়িয়ে আদেশ জারি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3sBbMCM

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় মৃত্যু ৮, শনাক্ত ৩৮৫

ফাতেহ ডেস্ক:

দেশে মহামারি করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমে এলেও থামছে না মৃত্যু। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত আরও আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৪০৮ জনে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন ৮১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৯৬ হাজার ৯২৪ জন।

এ সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৮৫ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪৬ হাজার ৩১৬ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্য থেকে ১৩ হাজার ৪১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার দুই দশমিক ৮৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ জনের মধ্যে পুরুষ চার জন এবং নারী দুইজন। এর মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত মোট মারা যাওয়া আট হাজার ৪০৮ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ৩৫৯ জন বাকি দুই হাজার ৪৯ জন নারী।

The post গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় মৃত্যু ৮, শনাক্ত ৩৮৫ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Pnp6fP

Saturday, February 27, 2021

দেশে টিকা নিয়েছেন ৩০ লাখ মানুষ

ফাতেহ ডেস্ক:

দেশে এখন পর্যন্ত প্রায় ৩০ লাখ মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ২৯ লাখ ৮৪ হাজার ৭৭৩ জন। এদের মধ্যে ১৯ লাখ ৩৭ হাজার ২৬ জন পুরুষ এবং ১০ লাখ ৪৭ হাজার ৭৪৭ জন নারী রয়েছেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪২ লাখ ৩ হাজার ৮৩৫ জন মানুষ টিকা নেয়ার জন্য নিবন্ধিত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ লাখ ৩৩ হাজার ৮৩৩ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৮০ হাজার ৭৬১ জন এবং নারী ৫৩ হাজার ৭২ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ৮ লাখ ৯৫ হাজার ৩৯৪ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৪ লাখ ২০ হাজার ২৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৩০ হাজার ৯৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬ লাখ ৫৭ হাজার ৭০ জন, রাজশাহী বিভাগে ৩ লাখ ৩২ হাজার ৩১ জন, রংপুর বিভাগে ২ লাখ ৭৩ হাজার ৯৭৩ জন, খুলনা বিভাগে ৩ লাখ ৬৬ হাজার ১০০ জন, বরিশাল বিভাগে ১ লাখ ৪২ হাজার ১৫১ জন এবং সিলেট বিভাগে ১ লাখ ৮৭ হাজার ৫৯ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা কর্মসূচির উদ্বোধন করেন। ওইদিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

The post দেশে টিকা নিয়েছেন ৩০ লাখ মানুষ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/37W0QHR

উন্নয়নশীল দেশের অর্জন নতুন প্রজন্মকে উৎসর্গ

ফাতেহ ডেস্ক:

উন্নয়নশীল দেশ হতে যাচ্ছে বাংলাদেশ। ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাবে। এ এক বিরাট অর্জন বাংলাদেশের। এ অর্জন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মকে উৎসর্গ করেছেন। শনিবার বিকালে সংবাদ সম্মলনে বক্তব্যকালে তিনি অর্জন উৎসর্গের এই ঘোষণা দেন।

এর আগে প্রধানমন্ত্রীর হাতে উন্নয়নশীল দেশে যাওয়ার সুপারিশ হস্তান্তর করা হয়। অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বিকেলে গণভবনে এ সুপারিশপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

বাংলাদেশের এ অর্জনকে দেশের নতুন প্রজন্মকে উৎসর্গ করে প্রধানমন্ত্রী বলেন, এই প্রজন্ম বাংলাদেশকে আরো সামনে এগিয়ে নিয়ে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে। এসময় প্রধানমন্ত্রী তার শাসনামলে দেশের উন্নয়নের নানা চিত্র তুলে ধরে বলেন, গৃহহীনদের ঘর দেয়া হয়েছে। তিনি আরো বলেন, করোনার মধ্যেও অর্থনীতির চাকা সচল রাখতে, ১ লাখ ২৪ হাজার কোটি টাকার ২৩ টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। যা মোট জিডিপির ৪ দশমিক ৪৪ শতাংশ।

শুক্রবার রাতে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হওয়ার সুপারিশ পায় বাংলাদেশ। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট (সিডিপি) এই সুপারিশ করে। সুপারিশ অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি থেকে পুরোপুরি বের হয়ে যাবে।

এলডিসি থেকে কোনো দেশ বের হবে, সে বিষয়ে সুপারিশ করে সিডিপি। এ জন্য প্রতি তিন বছর পরপর এলডিসিগুলোর ত্রিবার্ষিক মূল্যায়ন করা হয়। মাথাপিছু আয়, মানবসম্পদ, জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা—এই তিন সূচক দিয়ে একটি দেশ উন্নয়নশীল দেশ হতে পারবে কি না, সেই যোগ্যতা নির্ধারণ করা হয়। যেকোনো দুটি সূচকে যোগ্যতা অর্জন করতে হয় কিংবা মাথাপিছু আয় নির্দিষ্ট সীমার দ্বিগুণ করতে হয়।

সিডিপি পরপর দুটি ত্রিবার্ষিক মূল্যায়নে এসব মান অর্জন করলেই এলডিসি থেকে বের হওয়ার চূড়ান্ত সুপারিশ করে সিডিপি। সিডিপির সুপারিশ প্রথমে জাতিসংঘের ইকোসকে যায়। তিন বছর পরে তা জাতিসংঘের সাধারণ অধিবেশনে অনুমোদনের জন্য ওঠে। কিন্তু করোনার কারণে বাংলাদেশ বাড়তি আরও দুই বছর সময় পেল। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে এলডিসি থেকে বের হবে বাংলাদেশ।

The post উন্নয়নশীল দেশের অর্জন নতুন প্রজন্মকে উৎসর্গ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3kBeOEb

স্কুল-কলেজ খুলছে ৩০ মার্চ

ফাতেহ ডেস্ক:

স্কুল-কলেজে ক্লাস শুরু হচ্ছে আগামী ৩০ মার্চ। শনিবার রাত সাড়ে আটটায় সচিবালয় থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষমন্ত্রী দীপু মনি এই তথ্য জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী জানান, ৩০ মার্চের আগে সব শিক্ষার্থীকে টিকা দেয়া হবে।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত ছুটি ছিল। সেই ছুটি এবার মার্চের ২৯ তারিখ পর্যন্ত বাড়ানো হলো। ৩০ মার্চ থেকে ক্লাস ও পরীক্ষা শুরু হবে।

The post স্কুল-কলেজ খুলছে ৩০ মার্চ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3dTr8yq