Tuesday, January 4, 2022

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৬, আক্রান্ত ৭৭৫

ফাতেহ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮১ জনে।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৭৭৫ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৯১ শতাংশ। দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জনে।

মঙ্গলবার (০৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

The post দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৬, আক্রান্ত ৭৭৫ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3mWNEtY

‘ওমিক্রন’ মোকাবিলায় অচিরেই দেশে সচল হচ্ছে বিধিনিষেধ

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ মোকাবিলায় আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত আসছে। একই সঙ্গে কমছে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময়। মঙ্গলবার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।

এ বিধিনিষেধ বাস্তবায়নে আগামী সাতদিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান মন্ত্রী। এর আগে ওমিক্রন মোকাবিলায় সোমবার (৩ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেই বৈঠকে নানান ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা গত এক সপ্তাহ ধরে লক্ষ্য করছি, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। যেভাবে বাড়ছে, এটা আশঙ্কাজনক। সেই চিন্তা-ভাবনা করে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে আমরা মিটিং করেছি। সেই মিটিংয়ে আমি ছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ছিলেন, সচিবরা, বিভাগীয় কমিশনার, ডিসি, এসপি, ডিআইজিরা যুক্ত ছিলেন। তাদের কিছু পরামর্শ ও নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো ফাইনাল না। ক্যাবিনেট থেকে ফাইনাল চিঠিটা যাবে সবার কাছে।’

ওই সভায় আলোচনার সূত্র ধরে তিনি বলেন, করোনাভাইরাস ও ওমিক্রনকে আমাদের রুখতে হবে। সেজন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যানবাহনে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না। যদি কেউ বাস, ট্রেন ও লঞ্চে চলাচল করে তাহলে জরিমানার মধ্যে পড়বে। এটার একটা সিদ্ধান্ত মোটামুটি হয়েছে।’

মন্ত্রী বলেন, বাস ও অন্যান্য যানবাহনে যাত্রী সংখ্যা অর্ধেক পরিবহনের প্রস্তাব করা হয়েছে। রেস্টুরেন্ট ও হোটেলে মাস্ক পরে যেতে হবে। মাস্ক ছাড়া গেলে দোকানদারের জরিমানা হবে, যে যাবে তারও জরিমানা হতে পারে।

দোকান-মার্কেট খোলা রাখার সময়সীমা কমিয়ে আনা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাত ১০টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। এটাও প্রস্তাব করা হয়েছে।

The post ‘ওমিক্রন’ মোকাবিলায় অচিরেই দেশে সচল হচ্ছে বিধিনিষেধ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3JHuEJu

Monday, January 3, 2022

দেশে প্রাধান্য বিস্তার করছে ডেল্টা ধরন

ফাতেহ ডেস্ক :

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নয়, দেশে এখনও প্রাধান্য বিস্তার করছে ডেল্টা ধরন। সেই সঙ্গে মাস্ক না পরা, সামাজিক ও রাজনৈতিক সমাগম বাড়ায় সংক্রমণও বেড়েছে।

মঙ্গলবার সকালে এমন মন্তব্য করেছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক ডা. এএসএম আলমগীর।

ডা. আলমগীর বলেন, বাংলাদেশে এখনও ডেল্টা ভ্যারিয়েন্টেরই প্রাধান্য চলছে। ওমিক্রনের বিস্তার এখনও সেভাবে দেখা যাচ্ছে না।

‘ওমিক্রনের দুয়েকজন লোক পাওয়া যাচ্ছে। তবে যখন ওমিক্রন পাওয়া যাবে, তখন দেখা যাবে সবাই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। এটা শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ায় একই অবস্থা।’

তিনি বলেন, আমাদের এখানেও ওমিক্রন ছড়াবে। হয়তো আরও দুই-এক সপ্তাহ পর বোঝা যাবে।

The post দেশে প্রাধান্য বিস্তার করছে ডেল্টা ধরন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3zp4iHv

মৃত্যু ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বুস্টার ডোজ দেয়া হবে

 

ফাতেহ ডেস্ক :

মৃত্যু ঝুঁকিতে আছেন শারীরিকভাবে অসুস্থ্য এমন ব্যক্তিদের করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়ার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.এবিএম খুরশীদ আলম।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সদস্যদের সঙ্গে আলোচনায় তিনি বলেন, যাদের কো মরবিডিটি আছে, স্বাস্থ্যগত ঝুঁকিতে আছেন তারা বুস্টার নিতে পারবেন। সেক্ষেত্রে বয়স কোনো বাধা হবে না।

দেশে গত ২৮ ডিসেম্বর বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। বর্তমানে ৬০ বছরের বেশি বয়সী এবং করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় সম্মুখসারির ব্যক্তিরা বুস্টার ডোজ পাচ্ছেন। বুস্টার ডোজ পাওয়ার জন্য করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পার হতে হবে।

সোমবার এবিএম খুরশীদ আলম বলেন, যাদের করোনাভাইরাস আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি বেশি। তাদের বুস্টার ডোজ নেওয়া উচিত। এক্ষেত্রে টিকা কার্ড নিয়ে টিকাকেন্দ্রে যেতে হবে। তাকে বলতে হবে যে তার শারীরিক অসুস্থতা রয়েছে। একটা লোকের ক্যান্সার আছে,কিন্তু বয়স ৪০। সে বাদ যাবে কেন? আমরা তাকে টিকা দেওয়ার ব্যবস্থা করব।

এবিএম খুরশীদ আলব জানান, টিকার জন্য নিবন্ধন করার সময়ে সব তথ্য নেওয়া হয়েছে। এটা দেখেই নিশ্চিত হবে যে তার কোমর্বিডিটি আছে কি না। আর কেউ যদি নিবন্ধনের সময় তথ্য না দিয়ে থাকে তাহলে সে দেখাবে যে ক্যান্সারে আক্রান্ত। অনেক ধরনের কোমর্বিডিটি আছে। আমরা চিন্তা করছি যে কোমর্বিডিটিগুলো বেশি ঝুঁকিপূর্ণ-ক্যান্সার, অ্যান্টিক্যান্সার ড্রাগ খেয়েছে, রেডিয়েশন পেয়েছে, কেমোথেরাপি পেয়েছে, ইমিউন দুর্বল এ ধরনের মানুষগুলোকে আমরা প্রাধান্য দিচ্ছে চাচ্ছি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত বছরের ৮ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান কার্যক্রম শুরুর পর থেকে রোববার পর্যন্ত ৭ কোটি ৪৪ লাখ ৮৩ হাজারের বেশি মানুষ টিকা পেয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ কোটি ২৮ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ।

গত মাসের শেষ সপ্তাহে চালু হওয়ার পর এ পর্যন্ত বুস্টার ডোজ নিয়েছেন ১ লাখ ১৪ হাজার ৭৪০ জন।

The post মৃত্যু ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বুস্টার ডোজ দেয়া হবে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3zlVYID

Sunday, January 2, 2022

সন্ধ্যায় ওমিক্রন নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক

ফাতেহ ডেস্ক:

করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করবে সরকার। আজ সোমবার সন্ধ্যা ৬টায় এ বৈঠক হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে থাকবেন- স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব। অন্যান্যরা ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে অংশ নেবেন।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা এ তথ্য জানান। তিনি বলেন, ওমিক্রম পরিস্থিতি নিয়ে বৈঠক ডাকা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিবসহ আরও কয়েকজন কর্মকর্তা।

তিনি আরও বলেন, এছাড়া ভার্চুয়ালি সারাদেশ কানেকটেড থাকবে। ডিসি, এসপি, ডিআইজি, পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য বিভাগের পরিচালক, সিভিল সার্জনরা ভার্চুয়ালি যুক্ত থাকবেন। আমাদের একটা নেটওয়ার্ক আছে, মিটিংয়ের সময় সেটা কানেক্টেড থাকবে। স্বাস্থ্য, প্রশাসন ও স্বরাষ্ট্রের লোকজন সবাই এই মিটিংয়ে থাকবেন।

 

The post সন্ধ্যায় ওমিক্রন নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3eQF0bH

করোনা বিধিনিষেধ ফের সচল হল পশ্চিমবঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক:

গত চারদিনে পশ্চিমবঙ্গে চারগুণ বেড়েছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ৪ হাজার ৬০০ জন, মৃত ৯ এবং ওমিক্রন আক্রান্ত ২০ জন। বেড়ে চলা সংক্রমণের লাগাম টানতে ফের করোনার কড়াবিধি নিষেধের পথে হাঁটল পশ্চিমবঙ্গ সরকার।

সোমবার (৩ জানুয়ারি) থেকে পশ্চিমবঙ্গের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। সন্ধ্যা ৭টা পর চলবে না লোকাল ট্রেন। পাশপাশি বন্ধ থাকবে সুইমিং পুল, স্পা, বিউটি পার্লার, সেলুন এবং পর্যটনকেন্দ্রগুলো। এছাড়া আরও একগুচ্ছ বিধিনিষেধ রোববার (২ জানুয়ারি) জারি করেছে রাজ্য সরকার।

রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত গাড়ি চলাচল ও রাস্তায় যাতায়াত নিষিদ্ধ। শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড় থাকছে। রাজ্যের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ। প্রশাসনিক কাজ চলবে ৫০ শতাংশ কর্মী নিয়ে। সব সরকারি-বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলবে। ওয়ার্ক ফ্রম হোম-এ প্রসেসে উৎসাহ দিতে হবে।

এছাড়া আগের করোনাকালে যা বহাল ছিল তাই থাকবে।

তবে উল্লেখযোগ্যভাবে, লন্ডনের সঙ্গে কলকাতায় প্লেনের সব ফ্লাইট বাতিল। এছাড়া যে কোনো দেশ থেকে কলকাতা আসতে হলে র‌্যাপিড টেস্ট অর্থাৎ আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক। এবং সেই টেস্টের রিপোর্ট আগে থেকে করা হলে চলবে না। কলকাতা বিমানবন্দরে নামার পরই করতে হবে। যাত্রীদের টেস্টের দায়িত্ব নিতে হবে বিমান কোম্পানিগুলোকে। তারাই বিমানবন্দরে টেস্ট এবং যাত্রীদের এ বিষয়ে মধ্যস্থতা করবে।

The post করোনা বিধিনিষেধ ফের সচল হল পশ্চিমবঙ্গে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3FMZoX7

দেশে ৬০ শতাংশ বেড়েছে করোনা সংক্রমণ

ফাতেহ ডেস্ক :

দেশে করোনা সংক্রমণ বেড়েছে। গত এক সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় ৬০ শতাংশ বেড়েছে সংক্রমণ। এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের পরিচালক (অসংক্রামক রোগ প্রতিরোধ) অধ্যাপক রোবেদ আমিন রোববার দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

রোবেদ আমিন বলেন, ২০ ডিসেম্বর থেকে সংক্রমণ বাড়তে শুরু করেছে। ২৭ ডিসেম্বর থেকে সংক্রমণ ২ শতাংশ পার হয়ে যায়। নভেম্বরে দেশে করোনা শনাক্তের সংখ্যা ছিল ৬ হাজার ৭৪৫। ডিসেম্বরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ হাজার ২৫৫ জনে।
করোনা শনাক্তের সংখ্যা বাড়তে থাকে গত ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে। শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

করোনায় বর্তমানে যাদের মৃত্যু হচ্ছে তাদের বেশিরভাগেরই বয়স ৫০-এর বেশি। তবে ৪১ থেকে ৫০ বছর বয়সি মানুষের মধ্যে মৃত্যুর হার ১১।

করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে রোবেদ আমিন বলেন, ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের ভীষণভাবে আক্রান্ত হয়ে যাওয়ার সংখ্যা কম। তবে এ নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। সবাইকে মাস্ক পরতে হবে।

The post দেশে ৬০ শতাংশ বেড়েছে করোনা সংক্রমণ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3HuCG6y