Thursday, November 11, 2021

মসজিদুল আকসায় আজান দেয়ার স্বপ্ন পূরণ ফরাসি মুসলিমের

আন্তর্জাতিক ডেস্ক:

স্বপ্ন পূরণে ফিলিস্তিনের পবিত্র মসজিদুল আকসায় প্রথম বার ভ্রমণে এসেছেন এক ফরাসি মুসলিম। মুসলিমদের তৃতীয় সম্মানিত স্থানে আজান দেওয়া অনেক দিনের স্বপ্ন মাহদি মুগিস উদ্দিন নামের ফরাসি এ তরুণের। অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি মসজিদুল আঙিনায় আজান দেন।

স্থানীয় সংবাদ মাধ্যম আল কাসতালকে আজান দিয়ে স্বপ্ন পূরণের অনুভূতি প্রকাশ করে মুগিস বলেন, ‘পবিত্র মসজিদুল আকসায় প্রথম বার আজান দেওয়ার অনুভূতি ছিল গভীর ভালোবাসায় পূর্ণ। এরপর আমি যখনই আজান দিয়েছি তখনই আমার মনে প্রথম বার আজান দেওয়ার অনুভূতি তৈরি হয়েছে।’

মুগিস উদ্দিন বলেন, ‘এবারই প্রথম আমি পবিত্র ভূমি ফিলিস্তিন ভ্রমণে আসি। এখানে এসে স্থানীয়দের আতিথেয়তায় মুগ্ধ হয়েছি। এখানের পরিবেশ অত্যন্ত আকর্ষণীয় ও আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। করোনা মহামারিতে পু’রো বিশ্ব বিপর্য’স্ত। এমন সময় এক সপ্তাহের জন্য আমরা এখানে ভ্রমণে এসেছি।’

পবিত্র এ মসজিদের মুয়াজ্জিন হওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়ে মুগিস বলেন, ‘আমার আকাঙ্ক্ষা পবিত্র এ মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করা। এ দায়িত্ব আমি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য করতে চাই। তাছাড়া পবিত্র মসজিদে আকসায় বার বার আজান দেওয়ার সুযোগ পাওয়ার আশা করি। পুনরায় আজানের সুযোগ পেলে আমি অত্যন্ত আনন্দচিত্তে তা পালন করব। আমি বিশ্বাস করি, মহান আল্লাহ আমার জন্য তা সহজ করবনে।’

এমটি নিউজ

The post মসজিদুল আকসায় আজান দেয়ার স্বপ্ন পূরণ ফরাসি মুসলিমের appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3qxNwnn

Tuesday, November 9, 2021

তিন দেশ থেকে বাংলাদেশ পাচ্ছে ৬৮ লাখ টিকা

ফাতেহ ডেস্ক:

সৌদি আরব, পোল্যান্ড ও ফ্রান্স থেকে প্রায় ৬৮ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মঙ্গলবার ফ্রান্স থেকে সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।

ফ্রান্সের প্যারিস থেকে পররাষ্ট্রমন্ত্রী জানান, কিং সালমান রিলিফ ফান্ড থেকে বাংলাদেশ ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে। রিয়াদ থেকে আমাদের রাষ্ট্রদূত এই খবর দিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই সৌদি আরব থেকে টিকা ঢাকায় এসে পৌঁছাবে। অন্যদিকে পোল্যান্ড থেকে আসবে ৩৩ লাখ ডোজ টিকা। বিনামূল্যে পাওয়া এই টিকা এখন পাঠানোর প্রক্রিয়ায় আছে। ইউরোপীয় ইউনিয়নের মাধ্যেমে পোল্যান্ড এই টিকা পাঠাচ্ছে।

অন্যদিকে ফ্রান্সের পক্ষ থেকে বাংলাদেশকে করোনাভাইরাসের ২০ লাখ টিকা উপহার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার ফ্রান্সে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ফ্রান্সের পক্ষ থেকে বাংলাদেশকে ২০ লাখ টিকা উপহারের ঘোষণা দেওয়া হয়।

The post তিন দেশ থেকে বাংলাদেশ পাচ্ছে ৬৮ লাখ টিকা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2YvJGzh

Sunday, November 7, 2021

জনবিচ্ছিন্ন সরকার গণমানুষের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ

ফাতেহ ডেস্ক :

জনবিচ্ছিন্ন সরকার গণমানুষের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারই প্রতিফলন হিসেবে প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হুহু করে বেড়ে চলছে। গত দু’দিন আগে কোনো কারণ ছাড়াই প্রতি লিটার তেলের দাম ১৫ টাকা বাড়িয়ে দিয়ে সরকার সম্পূর্ণরূপে জনবিচ্ছিন্নতার পরিচয় দিয়েছে।

আজ ৭ নভেম্বর ২০২১ (রবিবার) দুপুর দুইটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে ডিজেল, কেরোসিন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইসলামী যুব আন্দোলন আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম উপরুক্ত কথাগুলো বলেন।

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন এর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথি আরো বলেন, যেদিন আমাদের দেশে তেলের দাম বেড়েছে ঠিক সেদিনই প্রতিবেশী রাষ্ট্রে তেলের দাম কমেছে। তারমানে স্পষ্ট তেলের দাম বৃদ্ধির ব্যাপারে আন্তর্জাতিক কোনো কারণ নেই। চাল, ডাল, তেল, পেঁয়াজসহ কোন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম দেশের সাধারণ মানুষের সামর্থের মধ্যে নেই। দ্রুত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে সাধারণ মানুষকে বাঁচতে দিন, না হয় জনগণের রাষ্ট্র ও জনগণের দায়িত্ব ছেড়ে দিন।

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি বলেন, করোনা সংক্রমণ নিয়ে সরকারের ভুল সিদ্ধান্তের ফলে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে, দেশের সাধারণ মানুষের জীবন-জীবিকা হুমকির সম্মুখীন। এমতাবস্থায় তেলের দাম বৃদ্ধি করা মরার উপর খাড়ার ঘা। তেলের দামের সাথে দেশের সকল পণ্যের দাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই দ্রুত তেলের দাম কমিয়ে দিন।

কেন্দ্রীয় সভাপতি আরো বলেন, এদেশের মানুষ ভাতের ও ভোটের অধিকারের জন্য পাকিস্তানি হানাদারদের থেকে দেশকে রক্ষা করেছে। সেই স্বাধীন দেশে কোনভাবেই জনগণের অধিকার নিয়ে তালবাহানা করা বরদাশত করা হবে না।

এছাড়া আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকি, ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মানসুর আহমাদ সাকি, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব, দপ্তর সম্পাদক মাহবুবুল আলম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ মুহাম্মাদ নূর-উন-নবী, প্রকাশনা সম্পাদক আজিজুল হক, প্রচার সম্পাদক মুহাম্মাদ ইলিয়াস হাসান, সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) মুফতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) হাফেজ আব্দুল মোমিন, উপ-সম্পাদক মুফতি আবু তালহা, ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক আল আমিন সোহাগ ও ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক সাইফুল্লাহ আল খালিল প্রমুখ।

The post জনবিচ্ছিন্ন সরকার গণমানুষের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3CVQeGi

Saturday, November 6, 2021

মসজিদে কুরআনের দরস চালুর অনুমতি দিল কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক:

মসজিদে কোরআন পাঠের পাশাপাশি অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রম পুনরায় চালু করা যেতে পারে বলে অনুমতি দিয়েছে কুয়েতের আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। আওকাফ এবং ইসলাম বিষয়ক মন্ত্রী ইসা আহমদ মোহাম্মদ হাসান আল-কান্দারি এই অনুমোদন দেন। খবর আল বালাদের।

তবে মন্ত্রী বলেছেন, মসজিদে সামাজিক দূরত্ব সহ প্রয়োজনীয় স্বাস্থ্য প্রোটোকল মেনে চলতে হবে।

আরব দেশে করোনা মহামারী নিয়ন্ত্রণে থাকায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য কুয়েতের পদক্ষেপের অংশ এই সিদ্ধান্ত। কাতার, আলজেরিয়া এবং মিশরের মতো অন্যান্য দেশেও মসজিদ খোলার অনুরূপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

The post মসজিদে কুরআনের দরস চালুর অনুমতি দিল কুয়েত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3wlJb7k

Friday, November 5, 2021

জিনগত কারণে ‘মৃত্যুঝুঁকি’তে দক্ষিণ এশীয়রা: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ এশিয়ার ৬০ শতাংশ এবং ইউরোপীয় অঞ্চলের ১৫ শতাংশ মানুষ মানবদেহে একটি বিশেষ ‘জিন’ বহন করছে। এটি ‘ফুসফুসকে অকার্যকর’ করা এবং করোনাভাইরাসে ‘মৃত্যুঝুঁকি’ দ্বিগুণ বাড়িয়ে দেয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

‘দ্য নেচার জেনেটিকস’র এই গবেষণায় বিজ্ঞানীরা জানান, মানবদেহের যারা এই জিনটি বহন করছে, টিকা গ্রহণের মাধ্যমে এই ঝুঁকি কমানো যেতে পারে।

গবেষকরা জিন সংক্রান্ত আগের গবেষণা পর্যালোচনা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন প্রযুক্তির মাধ্যমে এই জিনটিকে চিহ্নিত করেছেন। এর নাম দেওয়া হয়েছে ‘এলজেডটিএফএর১।’

সূত্র: বিবিসি, টাইমস অব ইন্ডিয়া

 

The post জিনগত কারণে ‘মৃত্যুঝুঁকি’তে দক্ষিণ এশীয়রা: গবেষণা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3CRXwLq

Monday, November 1, 2021

রেমিট্যান্স কমেছে ২০ শতাংশ

ফাতেহ ডেস্ক:

সদ্যবিদায়ী অক্টোবর মাসে দেশে ১৬৫ কোটি ডলারেরও কম রেমিট্যান্স এসেছে, যা গত ১৭ মাসের মধ্যে সর্বনিন্ম। এটি আগের মাস সেপ্টেম্বরের তুলনায় সাড়ে ৪ শতাংশ এবং গত অর্থববছরের একই সময়ের চেয়ে প্রায় সাড়ে ২১ শতাংশ কম।

সবমিলে চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রেমিট্যান্স কমেছে প্রায় ২০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় ফের হুন্ডি প্রবণতা বেড়েছে। এতে ব্যাংকিং চ্যানেলে কমে গেছে প্রবাসী আয়।

২০১৯ সালের ১ জুলাই থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে ২ শতাংশ প্রণোদনা দেয়া হচ্ছে। চলতি অর্থবছরেও এই সুবিধা বহাল রাখা হয়েছে। রেমিট্যান্সে ২ শতাংশ নগদ প্রণোদনা দেয়ার পর থেকে প্রতি মাসেই প্রবাসীরা পরিবার-পরিজনের কাছে বেশি অর্থ পাঠাতে শুরু করেন। এমনকি করোনার সংক্রমণের মধ্যেও তাদের এই অর্থ প্রেরণ অনেক বেড়ে যায়।

কিন্তু এখন করোনা পরিস্থিতির উন্নতি ঘটলেও রেমিট্যান্স প্রবাহ কমে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের অক্টোবর মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন মাত্র ১৬৪ কোটি ৬৮ লাখ ডলার।

এর আগে ২০১৯-২০ অর্থবছরের মে মাসে ১৫০ কোটি ৪৬ লাখ ডলারের রেমিট্যান্স আসে। এরপর থেকে আর কোনো মাসে এর চেয়ে কম রেমিট্যান্স আসেনি।

প্রতিবেদনে দেখা যায়, আগের মাস সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স আসে ১৭২ কোটি ৬৭ লাখ ডলার। আর গত অর্থবছরের অক্টোবর মাসে এসেছিল ২১০ কোটি ২১ লাখ ডলার। সবমিলে চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রেমিট্যান্স এসেছে ৭০৫ কোটি ৫১ লাখ ডলার। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৯ দশমিক ৯৬ শতাংশ কম।

গত অর্থবছরের প্রথম চার মাসে রেমিট্যান্স এসেছিল ৮৮১ কোটি ৫৩ লাখ ডলার।

প্রতিবেদনে পর্যালোচনায় দেখা যায়, ২০২০-২১ অর্থবছরের ১১তম মাস মে’তেও প্রবাসীরা রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠান। ওই মাসে দেশে রেমিট্যান্স আসে ২১৭ কোটি ১০ লাখ ডলার। তবে এর পরই রেমিট্যান্স কমতে শুরু করে। যা চলতি অর্থবছরে এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরের শেষ মাস জুনে রেমিট্যান্স আসে ১৯৪ কোটি ডলার। এছাড়া চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে ১৮৭ কোটি ১৪ লাখ ডলার ও আগস্টে ১৮১ কোটি ডলারের রেমিট্যান্স আসে। করোনার মধ্যেই সদ্যসমাপ্ত ২০২০-২১ অর্থবছরে প্রবাসী আয়ে বড় রেকর্ড হয়।

গেল অর্থবছরে প্রায় পৌনে ২৫ বিলিয়ন ডলার বা ২ হাজার ৪৭৮ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা কোনো এক অর্থবছরে বাংলাদেশের ইতিহাসে এযাবৎকালে সর্বোচ্চ। এটি ২০১৯-২০ অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ৬ বিলিয়ন বা ৩৬ শতাংশ বেশি।

প্রতিবেদনে আরো দেখা যায়, ২০২০-২১ অর্থবছরের প্রথম মাস জুলাইতে রেকর্ড ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের রেমিট্যান্স আসে, যা একক মাস হিসাবে এযাবৎকালের সর্বোচ্চ।

এছাড়া আগস্টে ১৯৬ কোটি ৩৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২১৫ কোটি ১০ লাখ ডলার, অক্টোবরে ২১০ কোটি ২১ লাখ ডলার, নভেম্বরে ২০৭ কোটি ৮৭ লাখ ডলার, ডিসেম্বরে ২০৫ কোটি ৬ লাখ ডলার, জানুয়ারিতে ১৯৬ কোটি ১৯ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ১৭৮ কোটি ডলার ও মার্চে ১৯১ কোটি ৯৫ লাখ ডলারের রেমিট্যান্স আসে।

The post রেমিট্যান্স কমেছে ২০ শতাংশ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3pZakfs

অক্সফোর্ড ইংরেজি অভিধানে বর্ষসেরা শব্দ ‘ভ্যাক্স’

আন্তর্জাতিক ডেস্ক:

চলতি বছর টিকা তথা ভ্যাকসিন বোঝাতে বহুল ব্যবহৃত ‘ভ্যাক্স’ শব্দটিকে ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ (বর্ষসেরা শব্দ) ঘোষণা করেছেন অক্সফোর্ড ইংরেজি অভিধানের গ্রন্থনাকারীরা।

করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে এ বছর বছর ভ্যাক্স শব্দটির ব্যবহার ছিল ব্যাপক। সেই সঙ্গে দুই ডোজ টিকা নেওয়ার ক্ষেত্রে ‘ডাবল-ভ্যাক্সড’, টিকা না নেওয়ার ক্ষেত্রে ‘আনভ্যাক্সড’ ও টিকাবিরোধীদের ক্ষেত্রে ‘অ্যান্টি ভ্যাক্সার’ শব্দগুলো বহুল পরিমাণে ব্যবহৃত হয়।

অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির জ্যেষ্ঠ সম্পাদক ফিওনা ম্যাকফারসন বলেন, চলতি বছর ‘ভ্যাক্স’ শব্দটি বেছে নেওয়ার সুস্পষ্ট কারণ রয়েছে। বছরজুড়ে এ শব্দের প্রভাবই সবচেয়ে বেশি ছিল।

তবে ম্যাকফারসন বলেন, ‘ভ্যাক্স শব্দটি নতুন নয়। গত শতকের আশির দশকে এর প্রথম উদ্ভব হয়। তবে আমাদের হিসাবে, চলতি বছরের আগ পর্যন্ত এ শব্দের ব্যবহার খুব একটা হয়নি।’

‘ভ্যাক্স’-এর ক্ষেত্রে ভিএএক্স এবং ভিএএক্সএক্স দুটি বানানই গ্রহণযোগ্য। তবে একটি এক্স সংবলিত বানানটির ব্যবহার বেশি।

সূত্র: বিবিসি।

The post অক্সফোর্ড ইংরেজি অভিধানে বর্ষসেরা শব্দ ‘ভ্যাক্স’ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3mzYdDe