Monday, September 6, 2021

ডব্লিউএইচওর অনুমোদন পেলেই ১২ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা শুরু: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার অনুমোদনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অনুমোদন পেলেই ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে বলে জানান মন্ত্রী।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এই বয়সী শিক্ষার্থীদের আপাতত ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, এ মাসে আরও আড়াই কোটি টিকা আসবে। এর মধ্যে সিনোফার্মের দুই কোটি এবং ফাইজারের ৫০ লাখ টিকা রয়েছে। সম্প্রতি করোনার সংক্রমণের হার কমে যাওয়ায় করোনা চিকিৎসার জন্য নিবেদিত হাসপাতালের কিছু শয্যা অন্য রোগীদের চিকিৎসার জন্য ছেড়ে দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

 

The post ডব্লিউএইচওর অনুমোদন পেলেই ১২ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা শুরু: স্বাস্থ্যমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3yOjNqL

Sunday, September 5, 2021

একদিনে করোনা শনাক্ত ২৪৩০, মৃত্যু ৭০

ফাতেহ ডেস্ক:

দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৭০ জনের মৃত্যু হয়েছে। ২৪৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এর দশদিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের প্রাণ কেড়ে নেয় ভাইরাসটি। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। কিন্তু এবার সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে দেশ। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে। এরপর থেকে আজ (৪ সেপ্টেম্বর) টানা ৮ দিন ধরে মৃত্যু ১০০ এর নিচে রয়েছে।

The post একদিনে করোনা শনাক্ত ২৪৩০, মৃত্যু ৭০ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3yPxsO2

১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস শুরু: শিক্ষামন্ত্রী

ফাতেহ ডেস্ক:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।

তিনি বলেন, দেশে করোনার সংক্রমণ দ্রুত কমে যাচ্ছে। জুলাই মাসের তুলনায় সংক্রমণ ৭০ শতাংশ কমেছে। শ্রেণিকক্ষে পাঠদানকালে শিক্ষার্থী ও শিক্ষকসহ সবাইকে মাস্ক পরিধান করতে হবে।

রোববার (৫ সেপ্টেম্বর) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বিকেল সোয়া ৩টায় উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়। সভাশেষে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, শুরুর দিকে ২০২১ সালে যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী তাদের প্রতিদিন স্কুলে আসতে হবে। এছাড়াও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাসে আসবে।

তিনি বলেন, ১২ সেপ্টেম্বর শুরুর দিন চার-পাঁচ ঘণ্টা ক্লাস হবে। পর্যায়ক্রমে ক্লাসের সংখ্যা বাড়বে। প্রতিটি প্রতিষ্ঠানকে চেকলিস্ট পূরণ করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে হবে। র‌্যান্ডম স্যাম্পলিং করে সংক্রমণের ঝুঁকি থাকলে বন্ধ করার সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

স্কুলে প্রবেশের ক্ষেত্রে শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে প্রবেশ করাতে হবে। স্কুলে আপাতত কোনো অ্যাসেম্বলি হবে না। তবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা খেলাধুলা চলবে, যাতে শারীরিক ও মানসিকভাবে ভালো অবস্থানে থাকতে পারে।

শিক্ষামন্ত্রী বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালে কী কী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে সে সম্পর্কে প্রচার-প্রচারণা চালাতে হবে। অভিভাবকরা যখন তাদের সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাবেন তখন তার পরিবারের কেউ কিংবা শিক্ষার্থীর করোনার উপসর্গ নেই তা নিশ্চিত করবেন। তার সন্তানের মাধ্যমে যেন অন্য কোনো শিক্ষার্থী সংক্রমিত হওয়ার আশঙ্কা না থাকে সে ব্যাপারে সচেতন থাকবেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যখন শিক্ষাপ্রতিষ্ঠানে আসবে তখন করোনা সম্পর্কিত যত ধরনের গাইডলাইন, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) যা যা হালনাগাদ করা হয়েছে তার ভিত্তিতে শিক্ষক ও অন্য কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিনের শারীরিক তাপমাত্রা মাপা, কারও কোনো উপসর্গ আছে কি-না তা পরীক্ষা করা এবং শ্রেণিকক্ষে সবার মুখে মাস্ক পরা আছে কি-না তা নিয়মিত পরীক্ষা করবেন। মাস্ক ছাড়া কাউকে ক্লাসে প্রবেশ করতে দেওয়া হবে না। এক্ষেত্রে অভিভাবকরা তাদের সন্তানদের মুখে মাস্ক পরিয়ে ক্লাসে পাঠাবেন।

সচিবালয়ে শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে যত দ্রুত সম্ভব স্কুল-কলেজ খুলে দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

The post ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস শুরু: শিক্ষামন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3l0oVmN

আপাতত ১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়া হবে না: স্বাস্থ্য অধিদপ্তর

ফাতেহ ডেস্ক:

আপাতত ১৮ বছরের কম বয়সীদের করোনার ভ্যাকসিন দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর ড. রোবেদ আমিন এ তথ‌্য নিশ্চিত করে জানান, টিকা দেওয়ার বয়সসীমা ১৮ নির্ধারণ করা হয়েছে।

এর আগে শনিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের জন্য ফাইজার এবং মডার্নার টিকা দেওয়া হতে পারে।’

তিনি বলেন, ‘১৮ বছরের ওপরে যে কোনো টিকা দেওয়া যাবে। ১৮ বছরের নিচে হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য দেশের নির্দেশনা দেখে ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হতে পারে।’

শুরুতে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দিয়েছিলো সরকার। পরে তা কমিয়ে ৪০ বছর করা হয়। তৃতীয় দফায় কমিয়ে ৩৫ বছর করা হয়। চতুর্থ দফায় তা আরও কমিয়ে ৩০ বছর করা হয়েছে। ২৯ জুলাই করোনার টিকার নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে গিয়ে দেখা গেছে, ২৫ বছর ও এর বেশি যে কোনো বয়সী বাংলাদেশি করোনার টিকা নেওয়ার জন্য আবেদন করতে পারছেন। সর্বশেষ (২৯ জুলাই) সরকারি এক ঘোষণায় বলা হয়েছে, ৮ আগস্ট থেকে ১৮ বছরের বেশি বয়সী নাগরিকরাও নিবন্ধন করতে পারবেন।

The post আপাতত ১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়া হবে না: স্বাস্থ্য অধিদপ্তর appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3h531gS

Thursday, September 2, 2021

ভ্রমণবিধি না মানলে সৌদিতে এক লাখ রিয়াল জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক:

ভ্রমণবিধি না মানলে সৌদিতে এক লাখ রিয়াল জরিমানা এবং পাঁচ বছরের জন্য দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

দেশটির মন্ত্রিসভায় এ আইন পাস হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়, অপরাধের মাত্রা অনুসারে পাঁচ হাজার থেকে শুরু করে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে নতুন এ আইনে। একই সঙ্গে তিন থেকে পাঁচ বছরের জন্য ভ্রমণ বিধিনিষেধ অমান্যকারীকে সৌদি আরবে প্রবেশ করতে দেওয়া হবে না।

বিমান চলাচল শুরু করলেও করোনার বিস্তার ঠেকাতে কঠোর বিধিনিষেধ আরোপ করে সৌদি আরব। এ ভ্রমণ নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের জন্য সম্প্রতি এ নতুন আইন করেছে সৌদি আরব।

দেশটির স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের অধিনে থাকা পাসপোর্ট ও অভিবাসন বিভাগ এ ব্যাপারে নজরদারি শুরু করছে।

The post ভ্রমণবিধি না মানলে সৌদিতে এক লাখ রিয়াল জরিমানা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3zEHAum

Wednesday, September 1, 2021

সংসদ সদস্য হাসিবুর রহমানের ইনতেকাল

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প উপমন্ত্রী হাসিবুর রহমান স্বপন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোর রাত সোয়া ৩টার দিকে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শাহজাদপুরসহ সিরাজগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছেন দলীয় নেতাকর্মীরা। শোক বিরাজ করছে সর্বস্তরের মানুষের মাঝে।

শাহজাদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও এমপির ব্যক্তিগত সহকারী আশিকুল হক দিনার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (৩ সেপ্টেম্বর) তার মরদেহ বাংলাদেশে আনা হবে। এরপর শাহজাদপুরে নিজ নির্বাচনী এলাকায় জানাজা শেষে দাফন করা হবে।

তিনি জানান, চলতি বছর ফেব্রুয়ারিতে তুরস্কের একটি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করেন এমপি স্বপন। সফল অস্ত্রোপচার শেষে সুস্থ হয়ে ১২ জানুয়ারি দেশে ফেরেন তিনি। এ অবস্থায় গত ২৫ জুলাই করোনায় আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে গত ২৯ আগস্ট তাকে আবারও তুরস্কে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান তিনি।

হাসিবুর রহমান স্বপন আশির দশকে পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃত্ব দেন। ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে তৎকালীন সিরাজগঞ্জ-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ঐক্যমতের সরকার গঠনের ডাক দিলে তিনি তাতে যোগ দিয়ে শিল্প উপমন্ত্রীর দায়িত্ব পান। সে সময় বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করলে তিনি আওয়ামী লীগে যোগ দেন।

এরপর ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের হিসেবে সিরাজগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পাশাপাশি তিনি মৃত্যুর আগ পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

হাসিবুর রহমান স্বপনের জন্ম ১৬ জুন ১৯৫৬ পৈতৃক বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামে।

The post সংসদ সদস্য হাসিবুর রহমানের ইনতেকাল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3zFbr5Z

বাংলাদেশিদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা কারণে বাংলাদেশিদের জন্য ইতালি সরকারের আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা আজ ১ সেপ্টেস্বর থেকে শিথিল হচ্ছে। ফলে দুই ডোজ টিকার প্রমাণপত্র প্রদর্শন সাপেক্ষে বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসীদের মধ্যে যাদের রেসিডেন্সি কার্ড রয়েছে তারা দেশটিতে ফিরতে পারবেন।

রোমের বাংলাদেশ দূতাবাস জানায়, দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরান্সো ২৮ আগস্ট দেশটিতে প্রবেশসংক্রান্ত একটি অধ্যাদেশে সই করেন, যা ইতালির সময় ৩১ আগস্ট দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হচ্ছে।

আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সম্পর্কিত প্রযোজ্য ধারাগুলো ব্যাখ্যাসহ শিগগিরই জানানো হবে বলে দূতাবাস জানায়।

ইতালির জারি করা আদেশে বলা হয়েছে, ইতালিতে প্রবেশের ক্ষেত্রে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি অনুমোদিত টিকা নিতে হবে। এটি সব দেশের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। ইতালিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার নাগরিকদের জন্য টিকার সনদ ছাড়াও ফ্লাই করার ৭২ ঘণ্টার মধ্যে করা পিসিআর টেস্টে করোনার অবশ্যই নেগেটিভ রিপোর্ট নিতে হবে। বিমানবন্দরে পৌঁছার পর করোনা টেস্ট করা হবে এবং নিজ খরচে ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

চলতি বছরের প্রথম দিকে ইতালির করোনা পরিস্থিতি খারাপ থাকায় ওই সময় বাংলাদেশ সরকার দেশটির সঙ্গে সব ধরনের যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেয়। পরবর্তী সময়ে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে গেলে গত ২ মে থেকে বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার সঙ্গে সব ধরনের বিমান যোগাযোগ স্থগিত করে ইতালি। কয়েক দফায় এ নিষেধাজ্ঞা বাড়ানো হয়। সর্বশেষ গত ২৯ জুলাই ইতালি সরকার এ তিন দেশের নাগরিকদের প্রবেশে এক মাসের বেশি সময় ধরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল।

The post বাংলাদেশিদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3BxDl4u