Monday, August 2, 2021

টিকা গ্রহণে শিক্ষক-শিক্ষার্থীদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের ৪ নির্দেশনা

ফাতেহ ডেস্ক:

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে।এ পরিস্থিতিতে ১৮ বছর এবং এর বেশি বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার রোধে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের টিকা গ্রহণ ও অন্যদের টিকা নিতে উদ্বুদ্ধ করতে দায়িত্ব পালনের অনুরোধ করা হলো।

নির্দেশনাগুলো হলো—

>>সব প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ১৮ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ টিকা গ্রহণের বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান উদ্বুদ্ধ করবেন।

>>মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ের দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান প্রধানেরা নিজ নিজ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করবেন।

>>শিক্ষকেরা অনলাইনে বা ভার্চ্যুয়াল ক্লাসে শিক্ষার্থীদের এবং তাদের পরিবারের সদস্যদের কোভিড-১৯-এর বিস্তার রোধে স্বাস্থ্যবিধি অনুসরণসহ কোভিড-১৯-এর টিকা বিষয়ে উদ্বুদ্ধ করবেন।

>>সব দপ্তর, সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ভ্যাকসিন গ্রহণের বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবেন।

The post টিকা গ্রহণে শিক্ষক-শিক্ষার্থীদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের ৪ নির্দেশনা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3rOFKUC

একদিনে করোনায় মৃত্যু ২৪৬, শনাক্ত ১৫ হাজার ৯৮৯

ফাতেহ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় এ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ১৬২ জনে।

২৪ ঘণ্টায় মৃত ২৪৬ জনের মধ্যে পুরুষ ১৩৭ ও নারী ১০৯ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৮১ জন, বেসরকারি হাসপাতালে ৪৯ জন ও বাসায় ১৫ জনের মৃত্যু এবং হাসপাতালে মৃত অবস্থায় একজনকে আনা হয়।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১৫ হাজার ৯৮৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জনে।

সোমবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৬৯৭টি ল্যাবরেটরিতে ৫৫ হাজার ৯৩৭টি নমুনা সংগ্রহ ও ৫৩ হাজার ৪৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৭৮ লাখ ৪৩ হাজার ৮৮৫টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৯১ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৩২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৫ হাজার ৪৮২ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১১ লাখ আট হাজার ৭৪৮ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৬ দশমিক ৬০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৪৬ জনের মধ্যে বয়সের হিসাবে শূন্য থেকে ১০ বছর বয়সী দুইজন, দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব চারজন, ত্রিশোর্ধ্ব ১৩ জন, চল্লিশোর্ধ্ব ৩৩ জন, পঞ্চাশোর্ধ্ব ৭১ জন, ষাটোর্ধ্ব ৭১ জন, সত্তরোর্ধ্ব ৩২ জন, আশি-উর্ধ্ব ১৬ জন এবং নব্বই বছরের বেশি বয়সী তিনজন মারা যান।

বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৭৬ জন, চট্টগ্রামে ৬৪ জন, রাজশাহীতে ২২ জন, খুলনায় ৩০ জন, বরিশালে ১৬ জন, সিলেটে ১৪ জন, রংপুরে ১৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ১০ জন রয়েছেন।

বাংলাদেশে করোনা প্রথম শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ভাইরাসটিতে একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

 

The post একদিনে করোনায় মৃত্যু ২৪৬, শনাক্ত ১৫ হাজার ৯৮৯ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3C5OB9c

অন্তঃসত্ত্বা নারীদের টিকা: ৭২ ঘণ্টার মধ্যে সিদ্ধান্তের প্রত্যাশা হাইকোর্টের

ফাতেহ ডেস্ক:

করোনা সংক্রমণের মধ্যে অন্তঃসত্ত্বা নারীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার বিষয়ের আগামী ৭২ ঘণ্টার মধ্যে সুনির্দিষ্ট একটা সিদ্ধান্তের প্রত্যাশা ব্যক্ত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনকে পদক্ষেপ নিতে বলেছেন আদালত।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (২ আগস্ট) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ মৌখিকভাবে এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও বিপুল বাগমার।

রিটের শুনানিকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের উদ্দেশ করে আদালত বলেন, অ্যাটর্নি জেনারেলকে বলবেন অন্তঃসত্ত্বা নারীদের ব্যাপারে। যদিও গতকাল স্বাস্থ্যমন্ত্রী প্রেসের সামনে বলেছেন, অন্তঃসত্ত্বা নারীদের টিকার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছি। আমার মনে হয়, এই বিষয়টি একটি সুনির্দিষ্ট ঘোষণা আগামী ৭২ ঘণ্টার মধ্যে আসা প্রয়োজন। অ্যাটর্নি জেনারেলকে বলবেন তিনি যাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে যোগাযোগ করেন। যাতে তারা এ বিষয়ে সিদ্ধান্ত দিয়ে দেয়। যেহেতু মন্ত্রী বলেছেন, সেহেতু আমরা ফরমাল কোনও আদেশ দিচ্ছি না। অ্যাটর্নি জেনারেল যেন যোগাযোগ করেন এবং এ বিষয়ে একটা পরিষ্কার বক্তব্য আসে।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস আদালতকে বলেন, আদালতে শুনানি শেষ হলেই জানিয়ে দিচ্ছি। এরপর রিট আবেদনটি মূলতবি করেন আদালত।

এর আগে দেশজুড়ে অন্তঃসত্ত্বা নারীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার নির্দেশনা চেয়ে গত ৩১ জুলাই রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের চার আইনজীবী। তারা হলেন- ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব, অ্যাডভোকেট রাশিদা চৌধুরী, ব্যারিস্টার মোহাম্মদ কাউছার এবং

The post অন্তঃসত্ত্বা নারীদের টিকা: ৭২ ঘণ্টার মধ্যে সিদ্ধান্তের প্রত্যাশা হাইকোর্টের appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3C6VNBJ

সংক্রমণ-মৃত্যু বাড়ার জন্য স্বাস্থ্য বিভাগ দায়ী না: স্বাস্থ্যমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধির জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দায়ী নয় মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হলো স্বাস্থ্যসেবা দেয়া, যেটা আমরা হাসপাতালে দিচ্ছি। আমাদের দায়িত্ব টিকা দেয়া, আমরা টিকা দেয়ার চেষ্টা করছি। কেউ অসুস্থ হয়ে হাসপাতালে আসলে আমাদের দায়িত্ব তাকে সেবা দেয়া, চিকিৎসা দেয়া। আমরা চেষ্টা করে যাচ্ছি। এটাও বলি হাসপাতালে কতগুলো বেড আছে, কতগুলো খালি আছে, কতটুকু ভর্তি আছে। তা নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের মাধ্যমে জানানো হয়।’

সোমবার (২ আগস্ট) বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কীভাবে সংক্রমণ বৃদ্ধি পায় তা সকলেই জানে। আপনারা ফেরিতে দেখেন কীভাবে লোক আসে, দোকানপাটে কীভাবে লোকে চলাফেরা করে, মাস্ক পরে না এবং সামাজিক দূরত্ব বজায় রাখে না, যার ফলে সংক্রমণটা বাড়ে। কিন্তু ওখানে তো আমাদের কেউ নেই। ডাক্তার-নার্সরা তো আর ফেরি কন্ট্রোল করে না, আমাদের ইন্ডাস্ট্রি কন্ট্রোল করে না। সেটা কন্ট্রোল করার দায়িত্ব অন্য বিভাগের রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের দায়িত্ব পালন করে চলেছি এবং যতটুকু সম্ভব পালন করে যাবো। যেখানে পালিত হচ্ছে না সে বিষয়ে আপনারা (গণমাধ্যম) তাদেরকে প্রশ্ন করুন।’

The post সংক্রমণ-মৃত্যু বাড়ার জন্য স্বাস্থ্য বিভাগ দায়ী না: স্বাস্থ্যমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2TNaloW

আন-নাহদা’র নেতা রাশেদ আল-ঘানুশি সামরিক হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক:

তিউনিশিয়ার পার্লামেন্ট স্পিকার ও দেশটির বৃহত্তম রাজনৈতিক দল আন-নাহদা’র নেতা রাশেদ আল-ঘানুশিকে চিকিৎসা দেওয়ার জন্য রাজধানী তিউনিসের একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর রয়টার্সের।

তবে ঠিক কী কারণে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে তা খবরে জানানো হয়নি। তিনি রবিবার তার দেশের বিপ্লব ধ্বংস করার ষড়যন্ত্র করার জন্য সংযুক্ত আরব আমিরাতকে দায়ী করে বলেছিলেন, মিশরের মতো তিউনিশিয়ায় কোনো সামরিক অভ্যুত্থান করা যাবে না। মিশরের বিপ্লব ধ্বংস করে সেনাপ্রধান জেনারেল সিসি’র প্রেসিডেন্ট হওয়ার ঘটনায় আরব আমিরাতের হাত ছিল বলেও ঘানুশি অভিযোগ করেন।

৮০ বছর বয়সি তিউনিশয়ার পার্লামেন্ট স্পিকার গত মাসে একবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সামরিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন তিনি সক্রিয় পার্লামেন্টের স্পিকার ছিলেন। বর্তমানে সেনা-সমর্থিত প্রেসিডেন্ট কায়েস সাইদ তিউনিসিয়ার পার্লামেন্টের কার্যক্রম স্থগিত করে রেখেছেন।

গত সপ্তাহের রবিবার কায়েস সাঈদ এক ডিক্রি জারি করে প্রধানমন্ত্রী হিচেম আল-মেচিচিকে বরখাস্ত ও পার্লামেন্টকে এক মাসের জন্য স্থগিত ঘোষণা করেন। একইসঙ্গে তিনি সংসদ সদস্যদের দায়মুক্তি বাতিল করেন। প্রেসিডেন্ট কায়েস সাঈদের এ পদক্ষেপকে নির্বাচিত সরকারের বিরুদ্ধে সেনা-সমর্থিত অভ্যুত্থান হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তারা মনে করছেন, ২০১১ সালের বিপ্লবের চেতনা ধ্বংস করে দেয়ার জন্য বিদেশি ষড়যন্ত্রে এই অভ্যুত্থান পরিচালিত হয়েছে।

The post আন-নাহদা’র নেতা রাশেদ আল-ঘানুশি সামরিক হাসপাতালে ভর্তি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3jiWFei

ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকাদান শুরু

ফাতেহ ডেস্ক:

করোনা প্রতিরোধে রাজধানীতে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম আবার শুরু হয়েছে। আজ সোমবার (২ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্বায়ত্তশাসিত হাসপাতালসহ বিভিন্ন টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়।

অ্যাস্ট্রাজেনেকার টিকার মজুত ফুরিয়ে যাওয়ায় মে মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে দ্বিতীয় ডোজের টিকাদান বন্ধ করে দেয়া হয়। এ কারণে প্রথম ডোজের টিকা নিয়েছেন এমন ১৫ লাখ ২১ হাজার মানুষ দ্বিতীয় ডোজ পাননি।

গতকাল রোববার (১ আগস্ট) কোভিড-১৯ পরিস্থিতি সংক্রান্ত স্বাস্থ্য বুলেটিনে বক্তব্য দিতে গিয়ে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বলেন, ২ আগস্ট থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এবং ৭ আগস্ট থেকে সারা দেশে দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হবে।

গত ২৭ জানুয়ারি অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে ধারাবাহিকভাবে টিকাদান চলতে থাকে। তবে পরবর্তীতে ভারত টিকা রফতানিতে নিষেধাজ্ঞা দেয়ায় এপ্রিল মাসের ২৬ তারিখ থেকে প্রথম ডোজ টিকা দেয়া স্থগিত করে দেয়া হয়। মে মাসে টিকার জন্য নতুন নিবন্ধন বন্ধ করে দেয়া হয়।

করোনাভাইরাসের টিকা বিতরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে ২৪ জুলাই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রায় আড়াই লাখ ডোজ দেশে পৌঁছায়। এরপর কয়েকধাপে আরও টিকা এসেছে এবং আরও আসবে।

এর উপর ভিত্তি করেই এবার বাদ পড়াদের টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হলো।

 

The post ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকাদান শুরু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3inR5Il

Sunday, August 1, 2021

করোনায় দেশে একদিনে মৃত্যু ২৩১, শনাক্ত ১৪ হাজার ৮৪৪

ফাতেহ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮৪৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩১ জন।

আজ রবিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

The post করোনায় দেশে একদিনে মৃত্যু ২৩১, শনাক্ত ১৪ হাজার ৮৪৪ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3rNY1RZ