Sunday, November 1, 2020
Live: Trump holds campaign rally in Michigan | NBC News
আদেশ গোপন করে জামিনে বেরিয়ে গেছেন ডিআইজি প্রিজন বজলুর
ফাতেহ ডেস্ক:
অবৈধ সম্পদ অর্জনের মামলায় হাইকোর্টের আদেশ গোপন করে ঢাকার বিশেষ জজ আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে গেছেন কারা অধিদপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) বজলুর রশিদ। এমন একটি আবেদন আজ রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে হাইকোর্টে জানানো হয়েছে। শুনানি শেষে হাইকোর্ট জামিন সংক্রান্ত বিচারিক আদালতের নথি দ্রুত সরবরাহ করার নির্দেশনা দিয়েছেন।
এ ছাড়া ডিআইজি প্রিজনের জামিন বাতিলের বিষয়ে বিচারিক আদালতে আবেদন করতেও দুদুককে নির্দেশনা দেওয়া হয়।
আজ দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি হাইকোর্টের নজরে আনার পর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত দ্বৈত ভার্চুয়াল বেঞ্চ এসব আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা।
প্রায় সোয়া তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় ডিআইজি প্রিজন বজলুর রশীদকে গত বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন জামিন দেন। ওই দিনই বিকেলে তিনি কারাগার থেকে বেরিয়ে যান। এর আগে গত ২২ অক্টোবর একই আদালত এই মামলার অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন। একইসঙ্গে এই মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
ডিআইজি প্রিজন বজলুর রশীদের জামিনের বিষয়ে আজ বিকেলে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ‘ডিআইজি প্রিজন বজলুর রশিদ হাইকোর্টের আদেশের নথি গোপন করে জামিন নিয়েছেন। বিষয়টি হাইকোর্টে নজরে আনার পর আদালত সংশ্লিষ্ট আদালতে জামিন বাতিলের আবেদন করতে বলেছেন। এ ছাড়া দ্রুত মামলার নথি সরবরাহ করতে বিচারিক আদালতকে নির্দেশনা দিয়েছেন। বিচারিক আদালত আগামী ২২ নভেম্বর আবেদনটি শুনানির জন্য রেখেছেন।‘
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক সন্ধ্যায় বলেন, ‘ডিআইজি প্রিজন বজলুর রশিদ করোনাকালীন হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন। শুনানির পর হাইকোর্ট সেই জামিন আবেদন নামঞ্জুর করে দেন। কিন্তু হাইকোর্টের এই আদেশ গোপন করে তিনি নিম্ন আদালতে জামিন আবেদন করেন এবং বিচারক সেটি মঞ্জুর করেন। ওই দিনই তিনি কারাগার থেকে বেরিয়ে যান। আজ এ বিষয়টি দুদক হাইকোর্টের নজরে এনেছে।‘
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছর ২০ অক্টোবর বজলুর রশীদ ও তার স্ত্রী রাজ্জাকুন নাহারকে জিজ্ঞাসাবাদ করে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে ওই দিনই দুদক পরিচালক মো. ইউসুফের নেতৃত্বে একটি টিম বজলুর রশিদকে গ্রেপ্তার করে। এরপর ওইদিন আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এরপর গত ২৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. নাসির উদ্দীন ডিআইজি প্রিজন বজলুর রশীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। গত ১ সেপ্টেম্বর ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ মামলাটি এই ওই আদালতে বদলির আদেশ দেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, বজলুর রশীদ রূপায়ন হাউজিং স্টেট থেকে ঢাকার সিদ্ধেশ্বরী রোডের ৫৫/১ (পুরাতন) ৫৬/৫৭ (নতুন) নির্মাণাধীন স্বপ্ন নিলয় প্রকল্পের দুই হাজার ৯৮১ বর্গফুট আয়তনের অ্যাপার্টমেন্ট কেনেন। অ্যাপার্টমেন্টের মূল্য বাবদ তিন কোটি আট লাখ টাকা পরিশোধও করেছেন। এই অ্যাপার্টমেন্ট ক্রয় বাবদ বজলুর রশীদ যে টাকা পরিশোধ করেছেন, এর সপক্ষে কোনো বৈধ উৎস দেখাতে পারেননি।
এমনকি বজলুর রশিদ অ্যাপার্টমেন্টের ক্রয় সংক্রান্ত কোনো তথ্য তার আয়কর নথিতে দেখাননি। পরিশোধিত তিন কোটি আট লাখ টাকা জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। সবমিলিয়ে তার বিরুদ্ধে তিন কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদক আইন ২৭ (১) ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়।
The post আদেশ গোপন করে জামিনে বেরিয়ে গেছেন ডিআইজি প্রিজন বজলুর appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/34QTYut
রফতানির চাহিদা বাড়ছে তুরস্কের ডিসপোজেবল জায়নামাজের
আন্তর্জতিক ডেস্ক:
তুরস্ক এবং মধ্যপ্রাচ্য কিছু আরব দেশসমূহে করোনার ভাইরাসের প্রাদুর্ভাবের সময় ডিসপোজেবল জায়নামাজের ব্যবহার বেড়েছে। তাই বেড়েছে রফতানির চাহিদাও। খবর ইকনা।
তুরস্ক বর্তমানে বেশ কয়েকটি দেশে ডিসপোজেবল জায়নামাজ রফতানি করছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক এবং কাতারে এসকল ডিসপোজেবল জায়নামাজ আমদানির ক্ষেত্রে শীর্ষে রয়েছে।
এই জায়নামাজগুলোর দৈর্ঘ্য ১১৫ সেমি এবং প্রস্থ ৬০ সেমি। এটি কেবল করোনার প্রাদুর্ভাবের সময় নয়, বরং ভ্রমণ এবং পিকনিকের সময়ও এটি ব্যবহার করা যাবে।

The post রফতানির চাহিদা বাড়ছে তুরস্কের ডিসপোজেবল জায়নামাজের appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3oL6ljj
করোনায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু বেড়ে ৫৯৪১
ফাতেহ ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৯৪১ জনে। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫৬৮ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৯ হাজার ২৫২ জন করোনা রোগী।
আজ রোববার (১ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯৫ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৯৪০ জন। এর আগে শনিবার (৩১ অক্টোবর) দেশে আরও ১ হাজার ৬০৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ১৯ জন।
এদিকে মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৭৪ হাজার। এ সময়ে প্রাণহানি ঘটেছে প্রায় সাড়ে ৬ হাজার মানুষের।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (১ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ লাখ ১৯৩ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার ৭৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৩৪ লাখ ৮৩ হাজার ৫২০ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৩৬ হাজার ৭২ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। বিশ্বের ক্ষমতাধর এ দেশটিতে এখন পর্যন্ত ৯৪ লাখ ২ হাজার ৫৯০ জন আক্রান্ত হয়েছেন।
করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮১ লাখ ৮২ হাজার ৮৮১ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ২২ হাজার ১৪৯ জন।
করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ৩৫ হাজার ৬০৫ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ৯০২ জন।
করোনায় মৃতের সংখ্যার দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১ হাজার ৭৫৩ জন। আর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৯ লাখ ২৪ হাজার ৯৬২ জন।
আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৬ লাখ ১৮ হাজার ১১৬ জন। আর মৃতের সংখ্যা ২৭ হাজার ৯৯০ জন।
The post করোনায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু বেড়ে ৫৯৪১ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3mGzFFT
বিশ্বে করোনায় মৃত্যু ১২ লাখ ছাড়িয়েছে
ফাতেহ ডেস্ক:
বিশ্বব্যাপী বেড়েই চলছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। রোববার (১ নভেম্বর) সকালে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের দেয়া তথ্যমতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৬৩ লাখ ছাড়িয়েছে। মৃত্যু বরণ করেছেন ১২ লাখের বেশি মানুষ। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, বৈশ্বিক মহামারিতে বিশ্বের মোট ২১৮টি দেশ আক্রান্ত হয়েছে।
বর্তমান বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা চার কোটি ৬৩ লাখ ৭৪ হাজার ৭৫৭। এর মধ্যে ১২ লাখ ২১০ জনের প্রাণহানি হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে তিন কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ১৪জন।
করোনা সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে ইউরোপীয় অঞ্চলের দেশগুলোর নাম। মাঝে কিছুটা স্থির হলেও সেখানে আবারও নতুন করে রোগটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইউরোপের দেশ ইতালি, ফ্রান্স ও ইংল্যান্ডসহ কয়েকটি দেশ ফের লকডাউন ঘোষণা করেছে। এদিকে সেকেন্ড ওয়েভের সংক্রমণ দ্রুত বাড়ছে আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় দেশগুলোতেও।
ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত দেশগুলোর মধ্যে শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। দেশটিতে এখন পর্যন্ত এই মহামারিতে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ৯৪ লাখ ২ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ২ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ। আর সুস্থ হয়েছেন ৬০ লাখ ৬২ হাজার ৪৩৮ জন।
যুক্তরাষ্ট্রের পরই দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৮১ লাখ ৮২ হাজার ৮৮১ জন। মহামারিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ২২ হাজার ১৪৯ জন। মোট সুস্থের সংখ্যা ৭৪ লাখ ৮৯ হাজার ২০৩।
তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ৩৫ হাজার ৬০৫। এর মধ্যে ১ লাখ ৫৯ হাজার ৯০২ জনের প্রাণহানি হয়েছে। আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হয়েছেন ৪৯ লাখ ৭২ হাজার ৯৯৮ জন।
এদিকে বাংলাদেশে স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যমতে শনিবার পর্যন্ত মোট ৪ লাখ ৭ হাজার ৬৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃতের সংখ্যা ৫ হাজার ৯২৩ জন। এখন নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ২৪ হাজার ১৪৫ জন।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও বর্তমান সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব অনেক কমে গেছে। তবে বিশ্বের চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে চলতি বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এটিকে বিশ্বব্যাপী মহামারি ঘোষণা করে।
The post বিশ্বে করোনায় মৃত্যু ১২ লাখ ছাড়িয়েছে appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/35RIjL9
করোনা নিয়ে আবারো সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী
ফাতেহ ডেস্ক:
আসছে শীতে করোনা প্রতিরোধে দেশের সব স্থল ও বিমান বন্দরে স্বাস্থ্য পরীক্ষা চালু করার পাশাপাশি কোয়ারেন্টাইন জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে বঙ্গবন্ধু যুব দিবস উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
এ সময় মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুব সম্প্রদায়কে সব ধরনের অপকর্ম থেকে বিরত থাকতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস বা দুর্নীতি এসবের বিরুদ্ধে আমাদের অবস্থান খুবই কঠোর থাকবে। এটা সবাইকে মাথায় রাখতে হবে।
চলমান মহামারি করোনা ভাইরাস প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, করোনার প্রভাব সব দেশে আবারো ব্যাপক ভাবে দেখা দিচ্ছে। ইউরোপের অনেক দেশ লক-ডাউন দিচ্ছে। তাই আমাদের সবাইকেও এখন সুরক্ষিত থাকতে হবে। আমাদেরকেও এখন সজাগ থাকতে হবে। সারাক্ষণ মাস্ক পরে থাকবেন তেমনটা নয়। কিন্তু যখন কারও সঙ্গে মিশবেন এবং জনসমাগম বা মার্কেটে যাবেন, তখন মাস্ক পরে অবশ্যই নিজেকে সুরক্ষিত করবেন।
তিনি বলেন, এখন থেকে যারাই দেশের বাইরে থেকে আসবে তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখতে হবে। তাদের সবার করোনা টেস্ট করাতে হবে। বিমানবন্দর থেকে শুরু করে সব স্থল বন্দরে কেউ প্রবেশ করতে গেলেই চেক করতে হবে করোনা ভাইরাস নিয়ে কেউ দেশে ঢুকছে কিনা।
করোনায় নেওয়া সরকারের প্রণোদনা প্যাকেজের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অর্থনীতির গতি অনেকটা সচল আছে যা অনেক উন্নত দেশও করতে পারছে না। তাছাড়া আমাদের অনেকগুলো মেগা প্রজেক্ট, সেগুলোও এগিয়ে যাচ্ছে। যেমন- পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে অর্থনীতি গতিশীলতা পেয়েছে। আমরা এখন উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছি। মাথাপিছু আয় ২ হাজার ৬৪ ডলারে উন্নীত হয়েছে। আমাদের রিজার্ভ ৪১ বিলিয়ন ডলার। আমরা বিদেশি বিনিয়োগ আনার জন্য বিশেষ তহবিল করে দিচ্ছি।
এ সময় যুব সমাজকে উদ্দেশ করে তিনি বলেন, ‘একটা ডিগ্রি নিয়েই চাকরির পেছনে না ঘুরে নিজে কীভাবে কিছু করা যায়, নিজে কাজ করবো আরও ১০ জনকে চাকরি দেব, নিজে উদ্যোক্তা হবো- এ কথাটা মাথায় রাখতে হবে।
The post করোনা নিয়ে আবারো সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3eh4VIH
উমরার তৃতীয় ধাপ শুরু, সুযোগ পাবেন বিদেশিসহ দৈনিক ২০ হাজার
ফাতেহ ডেস্ক:
মহামারি করোনার ধাক্কা কাটিয়ে ৪ অক্টোবর থেকে পবিত্র উমরার কার্যক্রম শুরু হয়। কয়েকটি ধাপ পেরিয়ে সফলভাবে প্রায় এক মাস পর রোববার (১ নভেম্বর) থেকে বিদেশি যাত্রীরা পবিত্র উমরা পালনের সুযোগ পাচ্ছেন।
পূর্ব ঘোষণা মতে এখন থেকে দৈনিক ২০ হাজার মুসল্লি উমরা পালন এবং ৬০ হাজার মুসল্লি মসজিদে হারামে নামাজ আদায়ের সুযোগ পাবেন। করোনা মহামারি দূর হওয়ার পর মসজিদে হারাম ও উমরার কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে উমরার যাত্রীরা সৌদি আরব এসে পৌঁছেছেন। সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, উমরার তৃতীয় পর্যায়ের প্রথম পর্বে মিসর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, লেবানন, ওমান, সুদান, তিউনিসিয়া ও পাকিস্তানের নাগরিকরা ভিসা পেয়েছেন। অন্য দেশগুলোও দ্রুত ভিসা পাবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে যেসব দেশে করোনার প্রকোপ কমেছে এবং সৌদি আরবের সঙ্গে বিমান চলাচল শুরু হয়েছে তারা অগ্রাধিকার পাবেন।
সৌদি আরবের অনুমোদিত ৫৩১টি উমরা কোম্পানি পুরোপুরি প্রস্তুত উমরার যাত্রীদের সেবাদানের জন্য। করোনা পরিস্থিতির কারণে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিদেশি উমরার যাত্রীদের জন্য একটি গাইডলাইন প্রকাশ করেছে সৌদি কর্তৃপক্ষ। ওই গাইডলাইনে বলা হয়েছে-
১. উমরা পালনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ৫০ এর মধ্যে হতে হবে।
২. সৌদিতে যাওয়ার ৭২ ঘণ্টা পূর্বে করোনা টেস্ট করতে হবে।
৩. উমরা আদায়, হারামাইনে নামাজ, মদিনা ও রওজা শরিফ জিয়ারতের ‘ইতামারনা’ অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করে তাসরিয়া (অনুমতি) নিতে হবে। এ বিষয়ে সৌদি আরবের উমরা এজেন্সিগুলো প্রয়োজনীয় সহায়তা দেবেন।
৪. খাবারসহ হোটেল বুকিং করতে হবে।
৫. হোটেলে এসে প্রথম তিন দিন অবস্থান করতে হবে, এর পর উমরা করতে হবে।
৬. ভ্রমণের ২৪ ঘণ্টা পূর্বে ফ্লাইট নম্বরসহ যাত্রীর যাবতীয় তথ্য উমরার জন্য নির্দিষ্ট ওয়েব সাইটের সিস্টেমে জমা দিতে হবে।
৭. প্রত্যেক গ্রুপে ৫০ জন উমরার যাত্রী থাকবে এবং একজন গাইড থাকবে।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, পবিত্র উমরা পালনে বিদেশ থেকে আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের সাবধানতা এবং নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে হবে।
এদিকে উমরা পালনকারী ও মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপত্তার জন্য বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে মসজিদে হারামের অভ্যন্তর, বহিরাংশ ও মাতাফসহ পুরো কাবা এলাকায়। ৪ হাজার পরিচ্ছন্নতা কর্মী এ কাজে নিয়োজিত। প্রতিদিন স্প্রে করা হয় ১ হাজার ২০০ লিটার জীবাণুনাশক।
প্রতিদিন কাবা শরিফ তথা পুরো মসজিদে হারাম এলাকা রাত-দিন মিলিয়ে ১০ বার পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ডিজিটাল মেশিনে পরিবেশবান্ধব, স্বাস্থ্যসম্মত উন্নত প্রযুক্তির ডিটারজেন্ট এবং জীবাণুনাশক ব্যবহার করা হয়। সুন্দর পরিবেশ বজায় রাখতে প্রতিদিন ১২ লিটার বিভিন্ন দামি ব্র্যান্ডের নিজস্ব প্রযুক্তিতে তৈরি পবিত্র সুগন্ধি ছিটানো হয়।
এদিকে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিযেছে, ৪ অক্টোবর থেকে উমরা পালন শুরু হওয়ার পর এখন পর্যন্ত কোনো উমরাকারী কোভিডে আক্রান্ত হননি। তার পরও আমরা সতর্ক অবস্থান বজায় রেখেছি।
The post উমরার তৃতীয় ধাপ শুরু, সুযোগ পাবেন বিদেশিসহ দৈনিক ২০ হাজার appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/34JIQiD